Pakistan Election 2024: বন্ধ ইন্টারনেট পরিষেবা, ভোট দিলেন না ইমরান পত্নী বুশরা বিবি
পাকিস্তানের সাধারণ নির্বাচন শুরু হয়ে গিয়েছে। বহু প্রতিক্ষীত এই নির্বাচন। সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে ইন্টারনেট এবং মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে গোটা দেশে। সকাল থেকে মোটের উপর শান্তিপূর্ণই নির্বাচন চলছে। এখনও পর্যন্ত বড় কোনও হিসার খবর পাওয়া যায়নি।
দীর্ঘ একনায়কতন্ত্রের অবসান ঘটিয়ে আজ রায় দিচ্ছে পাকিস্তানের মানুষ। শেষ কবে ভোট হয়েছিল হয়তো সকলে ভুলেই গিয়েছিলেন। এবার তাই সকাল থেকেই পাকিস্তানের সর্বত্র উৎসবের মেজাজ। সকাল থেকে টানটান উত্তেজনা পাকিস্তান জুড়ে। নিরাপত্তার স্বার্থে মোবাইল পরিষেবা গোটা দেশে বন্ধ রাখা হয়েছে।

সকাল সকাল বুথে গিয়ে ভোট দিয়ে আসেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। আপাতত তিনি জেলে রয়েছেন। ১২ বছরের কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে তাঁকে। দেশের গোপন তথ্য ফাঁসের দায়েই এই সাজা বলে জানিয়েছিল পাক আদালত। ইমারন খান পোস্টাল বুথের বাইরে স্লোগান দিতে শুরু করেন তাঁর সমর্থকরা। ইমরান খানের স্ত্রী বুশরা বিবি কিন্তু ভোট দেননি। ভোটের কয়েকদিন আগেই সরকারি উপহার বিক্রির দায়ে তাঁকে ১৪ বছরের সাজা শুনিয়েছে পাকিস্তানের আদালত। আপাতত তিনি জেলেই রয়েছেন।
এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের একািধক জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। এক পুলিশ কর্মী সংঘর্ষে মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে ইমরান খানের মতো আদিলা জেলে ১০০ জন কয়েদি ভোট দিয়েছেন পোস্টাল ব্যলটে। বাকি ৭০০০ কয়েদি ভোট দিতে পারেননি। যদিও জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে বাকি যাঁরা জেলে রয়েছেন তাঁরা চুরি, খুন, ডাকাতি এরকম সব দোষে দোষী। সেকারণে তাদের ভোটাধিকার নেই।
এখনও পর্যন্ত তেমন বড় কোনও সংঘাতের খবর পাওয়া যায়নি পাকিস্তানের সাধারণ নির্বাচনে। সকাল থেকে বুথে বুথে লম্বা লাইন লক্ষ্য করা গিয়েছে। মহিলারাও বাইরে বেরিয়ে এসে ভোট দিচ্ছেন। দীর্ঘদিন অচলাবস্থা কািটয়ে উঠতে চাইছেন সকলে। অর্থনৈতিক ভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান। চরম আর্থিক সংকটে ভুগছে দেশটি।












Click it and Unblock the Notifications