প্রবল গেরোয় পাকিস্তান! দাউদ ইস্যুতে ২৪ ঘণ্টার মধ্যে ১৮০ ডিগ্রি ঘুরে হাস্যকর দাবি ইসলামাবাদের

একদিকে FATF ওর চাপের জেরে আন্তর্জাতিক আর্থিক সাহায্যের রাস্তা বন্ধ হয়েছে পাকিস্তানের। আর সেই FATF এর গেরো থেকে বাঁচতে পাকিস্তান যখন কোনওক্রমে দাউদ ইব্রাহিমের নামের অ্যাকাউন্ট সন্ত্রাসবাদির তালিকার অ্যকাউন্টে ফেলেছে, তখনই শুরু হয়ে গিয়েছে তোলপাড়। গোটা দুনিয়া যখন বলছে, পাকিস্তানের দেওয়া তথ্য অনুযায়ী দাউদ করাচিতে রয়েছে তা পাকিস্তান মেনে নিয়েছে, তখন ইসলামাবাদ ১৮০ ডিগ্রি ঘুরতে শুরু করে দিয়েছে।

 পাকিস্তান যা করেছে...

পাকিস্তান যা করেছে...

শনিবার পাকিস্তান অবশেষে স্বীকার করে নিল সে দেশেই বাস করেন ভারতের মোস্ট ওয়ান্টেড দাউদ ইব্রাহিম। করাচিতে 'হোয়াইট হাউস' নামে একটি ভবনে বাস করেন আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। দাউদ ইব্রাহিম ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের পরে ভারতের মোস্ট-ওয়ান্টেড সন্ত্রাসী হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন। ভারত দাবি করে আসছিল পাকিস্তানই দাউদের আশ্রয়দাতা।

আগে গা বাঁচিয়ে পাকিস্তান যা করেছে..

আগে গা বাঁচিয়ে পাকিস্তান যা করেছে..

এফএটিএফকে প্রভাবিত করতে পাকিস্তান শনিবার বলেছে, নিষিদ্ধ ৮৮টি সন্ত্রাসবাদী দল ও তাদের নেতাদের উপর কঠোর আর্থিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দাউদ ইব্রাহিম ছাড়াও এর মধ্যে রয়েছে আরও এক মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী হাফিজ সঈদ ও মাসুদ আজহার। পাকিস্তান সরকার এই দলগুলি এবং ব্যক্তিদের সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট হিম করার আদেশ দিয়েছে বলেও জানা গেছে।

২৪ ঘণ্টার মধ্যে ভোলবদল!

২৪ ঘণ্টার মধ্যে ভোলবদল!

পাকিস্তানের সরকারি নথি যখন দাবি করছে যে দাউদের উপস্থিতি রয়এছে পাকিস্তানে, তখন ইসলামাবাদ বিশ্বের খোঁচা থেকে বাঁচতে রাতারাতি জানিয়ে দেয় যে পাকিস্তানে দাউদ রয়েছে, এমন তথ্য মিডিয়ার তৈরি করা। যেখানে দাউদের পাসপোর্টের ঠিকানায় করাচির নাম উল্লেখ রয়েছে, সেখানে পাকিস্তান এদিন জানিয়েছে, সেদেশে দাউদের থাকার কোনও প্রমাণ নেই। যে খবর বাইরে এসেছে তা মিডিয়ার তৈরি করা। এমন দাবি পাকিস্তানের বিতর্কিত বিদেশমন্ত্রকের।

 নিজের জালেই প্যাঁচে পাকিস্তান

নিজের জালেই প্যাঁচে পাকিস্তান

দাউদ ইব্রাহিমের যে সম্পত্তির ওপর পাকিস্তান নজর রেখেছে বলে জানিয়েছে, সেই সম্পত্তির ঠিকানা হিসাবে করাচির নাম উঠে এসেছে। উল্লেখ্য, ১৯৯৩ সালের রক্তক্ষয়ী মুম্বই হামলার মাস্টারমাইন্ড দাউদকে যে চিরকালই পাকিস্তান আশ্রয় দিয়ে এসেছে তার অভিযোগ ভারত করেছে বহু আগে থেকেই। অভিযোগ মানতে অশ্বীকার করতে করতে শেষমেশ শনিবার পাকিস্তান মেনেই নিয়েছে যে দাউদ পাকিস্তানেই রয়েছে। এরপর থেকেই ইমরান সরকারের প্রবল খারাপ পরিস্থিতি শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+