India-Pakistan: পাক সেনায় হাই-অ্যালার্ট, ভয়ে কাঁপছে ইসলামাবাদ! ফাঁস করলেন খোদ সে দেশেরই প্রতিরক্ষামন্ত্রী
India-Pakistan Tension: পহেলগাঁও হামলার (Pahalgam Terrorist Attack) ঘটনার প্রায় কয়েকদিন কেটে গিয়েছে। এখনও ক্ষোভে ফুঁসছে গোটা। প্রত্যাঘাতের দাবি উঠছে। দাবি উঠছে পাকিস্তানের ঘরে ঢুকে মেরে আসার। ইতিমধ্যে কূটনীতিক স্ট্রাইক চালিয়েছে নরেন্দ্র মোদী। সিন্ধু জল চুক্তি বাতিল করে 'একেবারে ভাতে মারার ছক' সাজিয়ে ফেলেছে সরকার। যা নিয়ে প্রবল চাপের মুখে পাক সরকার।
আর এর মধ্যেই চাঞ্চল্যকর দাবি পাক রক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফের (Khawaja Muhammad Asif) । তাঁর দাবি, ভারত খুব শীঘ্রই পাকিস্তানের উপর হামলা চালাবে। আর সেই কারণেই আমরা আমাদের সেনাবাহিনীকেও তৈরি রাখছি (India-Pakistan Tension) ।

সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাক প্রতিরক্ষামন্ত্রীর ফের দাবি, পাকিস্তান কখনই পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত নয়। এই বিষয়ে বিভিন্ন দেশের দ্বারস্থ হচ্ছে ইসলামাবাদ। এমনকী চিনের সঙ্গেও এই বিষয়ে কথা হয়েছে বলেও জানা যাচ্ছে। আর এর মধ্যে পাক মন্ত্রীর এহেন দাবির পিছনে যে ভয় রয়েছে তা স্পষ্ট মনে করছেন বিশ্লেষকরা (India-Pakistan Tension)।
India-Pakistan Tension: জানেন আরও কী বললেন?
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে খাজা মুহাম্মদ আসিফ (Khawaja Muhammad Asif) বলেন, পহেলগাঁও হামলার পর দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে টেনশন বাড়ছে। শুধু তাই নয়, ভারত যেকোনও সময় যে হামলা চালাতে পারে সেই সংক্রান্ত তথ্য পাকসেনা দিয়েছে তাও ওই সাক্ষাৎকারে জানান। আর এরপরেও রণকৌশলগত ভাবে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও সাক্ষাৎকারে জানান পাক প্রতিরক্ষামন্ত্রী।
তাঁর কথায়, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান হাই অ্যালারর্টে আছি। এই বিষয়ে কথা বলতে গিয়ে ভারতকে পরমানু হামলারও হুঁশিয়ারি দিয়েছেম আসিফ। তাঁর কথায়, প্রয়োজন পড়লে দেশের পরমাণু হাতিয়ার ব্যবহার করার ক্ষেত্রে পিছুপা হবে না পাকিস্তান। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
India-Pakistan Tension: পাকিস্তান সেনায় গণইস্তফা
একদিকে যখন পাক প্রতিরক্ষা মন্ত্রী হাই অ্যালার্ত|ে থাকার কথা বলছেন তখন পাক সেনায় গণইস্তফা। এমনকি 'বিদ্রোহে'র পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে বলেও দাবি। জানা গিয়েছে, মানসিক অবসাদ এবং পারিবারিক চাপে এখনও পর্যন্ত ১০০ জনেরও বেশি সামরিক আধিকারিক এবং ৫০০ জনেরও বেশি জওয়ান ইস্তফা দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, ভারতের আক্রমণের ভয়েই সে দেশের সেনাবাহিনীতে নাকি এমন হাল। এরপরেই পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর এহেন মন্তব্য হাস্যকর বলছেন বিশ্লেষকরা।












Click it and Unblock the Notifications