কুলভূষণের আইনি লড়াই সংকটে! কী ফন্দি এঁটেছে ইমরান সরকার, পাকিস্তানকে বিঁধল বিদেশমন্ত্রক
কুলভূষণের আইনি লড়াই সংকটে! কী ফন্দি এঁটেছে ইমরান সরকার, পাকিস্তানকে বিঁধল বিদেশমন্ত্রক
কুলভূষণ যাদবকে বাঁচানোর সব পথ বন্ধ করে রেখেছে পাকিস্তান। এমনই অভিযোগ করেছে বিদেশমন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তর সাংবাদিক বৈঠক করেছেন কোনও ভাবেই কুলভূষণকে আইনি সহায়তা দিতে দেওয়া হচ্ছে না। বারবার অনুরোধ করার পরেও পাক সরকার কোনও গা করছে না। কুলভূষণের মামলা নিয়ে পাকিস্তান হাস্যকর পরিস্থিতি তৈরি করতে চাইছে।

কুলভূষণে মামলায় সব পথ বন্ধ করছে পাকিস্তান
পাকিস্তানে বন্দি প্রাক্তন নৌসেনা আধিকারিক কুলভূষণ যাদবের মামলা লড়ার জন্য সব পথ বন্ধ করে রেখেছে পাকিস্তান। এমনই অভিযোগ করেছে বিেদশ মন্ত্রক। কূলভূষণকে ফাঁসির সাজা থেকে বাঁচানোর কোনও আইনি পথই তারা বের করার সুযোগ দিচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। সেকারণেই বারবার ভারতীয় কূটনীতিকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক আদালতের নির্দেশ অমান্য
কুলভূষণের মামলা িনয়ে পাকিস্তান যা করছে তাতে আন্তর্জাতিক আদালতের রায়কে অমান্য করাই বলে। এমনই অভিযোগ করেছে বিদেশমন্ত্রক। কূলভূষণের ফাঁসির সাজার পুর্নর্বিবেচনার আর্জি জানানোর জন্য ভারতের নিযুক্ত আইনজীবী আদালতে গিয়েছিেলন গত ১৮ জুলাই। তাঁকে বলা হয় তাঁর কাছে পাওয়ার অব অ্যাটর্নি নেই।

ভারতীয় কূটনীতিকদের দেখা করতে বাধা
কুল ভূষণের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের দেখা করতে দেওয়া হচ্ছে না। গত ১ বছর ধরে বারো বার ভারতের পক্ষ থেকে কূলভূষণের সঙ্গে দেখা করার আবেদন জানানো হয়েছে। তার পরে ১৬ জুলাই দেখা করতে দেওয়া হয় কূলভূষণের সঙ্গে। কিন্তু তাতে ক্যামেরা অন করে রাখা হয়েছিল। ফলে কোনও আলোচনা করে উঠতে পারেননি তাঁরা।

নথি দিচ্ছে না পাকিস্তান
কুলভূষণের মামলা লড়ার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পাকিস্তানের কাছে চেয়েছিল ভারত। কিন্তু এখনও পর্যন্ত ভারতীয় কূটনীতিকদের হাতে সেই কাগজ দেওয়া হয়নি। প্রতিবারই কোনও না কোনও কারণ দেখিয়ে সেই কাগজ দেয়নি পাকিস্তান এমনই অভিযোগ করা হয়েছে।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications