Pahalgam Attack: ভারতের প্রত্যাঘাতের শঙ্কায় থাকা পাকিস্তানের আজব দাবি! আগেই প্রতিরক্ষামন্ত্রী বলে ফেললেন...

Pak Reacts to Pahalgam Attack: পহেলগাঁও'তে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় তোলপাড় দেশ। এই ঘটনায় এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যু ঘটেছে। আহত আরও বেশ কয়েকজন। ইতিমধ্যে এই ঘটনায় The Resistance Front নামে একটি জঙ্গি সংগঠন দায় স্বীকার করেছে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, এই জঙ্গি সংগঠনের সঙ্গে সরাসরি যোগ আছে লস্কর ই তৈবা।

এমনকী কাশ্মীরের বুকে সন্ত্রাসবাদ জিইয়ে রাখতে পাক গুপ্তচর সংস্থা আইএসআই The Resistance Front নামে এই জঙ্গি সংগঠনকে নানাভাবে মদত দেয় বলেও অভিযোগ। ফলে পহেলগাঁও'তে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার পরেই পাকিস্তানের নাম আসতে শুরু করেছে। যদিও এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই বলেই দাবি করল ইসলামাবাদের (Pak Reacts to Pahalgam Attack) ।

Pak Reacts to Pahalgam Attack

সে দেশের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ (Pakistan's Defence Minister Khawaja Asif) এর দাবি, পহেলগাঁও'তে ভয়াবহ জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগ নেই। সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের অবস্থান শক্ত। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। তবে এই ঘটনায় পাল্টা নরেন্দ্র মোদী সরকারকে একহাত নিয়েছে পাকিস্তান। যা মোটেই ভারত সরকার ভালো ভাবে নিচ্ছে না বলেই খবর।

Pak Reacts to Pahalgam Attack: পাল্টা ভারতকেই তোপ পাকিস্তানের

পাকিস্তানের একটি টিভি নিউজ চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় খাজা আসিফ ভারতে ঘটে যাওয়া জঙ্গি হামলা নিয়ে মুখ খোলেন। একই সঙ্গে ভারতকেও দোষারোপ করেন। বলেন, এই হামলার পিছনে ভারতের লোকেরা রয়েছে। নাগাল্যান্ড থেকে মণিপুর এবং কাশ্মীরের মানুষ সরকারের বিরুদ্ধে। সরকার সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিচ্ছে। আর সেই কারণেই ভারতের মানুষ সরকারের বিরুদ্ধে দাঁড়াচ্ছে বলে 'আজব' দাবি পাকিস্তানের।

Pak Reacts to Pahalgam Attack: নাগরিকদের উপর হামলা উচিৎ নয়

ভয়াবহ জঙ্গি হামলার নিন্দা করে পাক প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, এই ঘটনার সঙ্গে পাকিস্তানের কোনও যোগ নেই। ঘটনার তীব্র নিন্দা জানাই। বিশেষ করে যেভাবে নাগরিকদের উপর হামলা করা হয়েছে তা কাম্য নয়। এই বিষয়ে কথা বলতে গিয়ে সংখ্যালঘুদের কথাও তুলে ধরেন। আসিফের দাবি, ভারতে বসবাসকারী সংখ্যালঘুদের হয়রানি করা হচ্ছে। এর মধ্যে বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলিমরাও রয়েছে। মানুষ হত্যা করা হচ্ছে। মানুষ এর বিরুদ্ধে আওয়াজ তুলছে বলে নিজেদের ঘরেই জঙ্গি পুষে মিথ্যা দাবি পাকিস্তানের।

Take a Poll

যদিও পাকিস্তানের এহেন 'হাস্যকর' দাবিকে কর্নপাত করছে না নরেন্দ্র মোদী সরকার। ঘটনার পরেই প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা, বিচার হবেই। কড়া হাতে যে জবাব দেওয়া হবে তাও ইঙ্গিত দেন। আর তাতেই রাতের ঘুম উড়েছে প্রতিবেশী পাকিস্তানের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+