'আন্তর্জাতিক আইন লঙ্ঘন হচ্ছে', শ্রীনগরে G20 সম্মেলনে ঘুম উড়েছে পাকিস্তানের
কাশ্মীরে শুরু হল G20 সম্মেলন! কার্যত কড়া নিরাপত্তার মধ্যে আজ সোমবার থেকে শুরু হল এই সম্মেলন। ৩৭০ ধারা উঠে যাওয়ার পর এই প্রথম এত বড় আন্তজাতিক মানে সম্মেলন হচ্ছে শ্রীনগরে। যা কিনা গোটা বিশ্বের নজরে।
আর তাতেই ঘুম উড়েছে পাকিস্তানে। পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর দাবি, শ্রীনগরে জি-২০ সম্মেলন করে আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করা হচ্ছে। যদিও এহেন দাবিকে গুরুত্ব দিতে নারাজ ভারত। আজ সোমবার থেকে এই সম্মেলন শুরু হলেও তা চলবে আগামী ২৪ তারিখ পর্যন্ত।

আর এই সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, মরিশাস, সিঙ্গাপুর সহ একাধিক দেশের প্রতিনিধিরা এই মুহূর্তে শ্রীনগরে। যদিও আগেই এই সম্মেলনে যোগ দেবে না বলে জানায় চিন। যোগ দেয়নি তুরস্কও। কার্যত পাকিস্তানকে খুশি করতেই এহেন সিদ্ধান্ত দুদেশের।
এই প্রসঙ্গে চিনের দাবি, কাশ্মীর বিতর্কিত একটি অংশ। সেখানে এহেন বৈঠক করা উচিত নয়। যদিও বেজিংকে এই বিষয়ে কড়া জবাব দিয়েছে ভারতও। আর এই বিতর্কের মধ্যেই শুরু হয়েছে এই বৈঠক। তবে এই বৈঠকের মধ্যেই পাক অধিকৃত কাশ্মীরে এদিন পৌঁছে যান ভুট্টো। সেখানকার মানূষের সামনে বক্তব্যও রাখেন তিনি। এমনকি পিওকে'তে র্যালিও ভুট্টো করতে পারে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর দাবি, এহেন একটি সামিট করে কাশ্মীরের মানুষের মুখ বন্ধ করতে চাইছে ভারত। এমনকি আন্তজাতিক আইনকে লঙ্ঘন ভারত করছে বলেও অভিযোগ তাঁর। শুধু তাই নয়, রাষ্ট্রসংঘের প্রস্তাবকেও মানা হচ্ছে না বলে এদিন মন্তব্য করেছেন ভুট্টো।

বলে রাখা প্রয়োজন, পাক অধিকৃত কাশ্মীরকে ভারত নিজেদের জায়গা বলেই মনে করা হচ্ছে। একদিকে যখন জি ২০ এর সম্মেলন চলছে শ্রীনগরে। সেখানে পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তান বিদেশমন্ত্রীর সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কার্যত ভারতকে চাপে রাখতেই এহেন কৌশল বলেও মনে করা হচ্ছে।
যদিও শ্রীনগরে বৈঠক নিয়ে পাকিস্তানকে আগেই ভারত নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। স্পষ্ট জানিয়েছে, জি-২০ সম্মেলন গোটা দেশজুড়েই আয়োজন করা হয়েছে। কাশ্মীর ভারতেরই অংশ বলেও জানিয়ে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications