ফের যুদ্ধ? পাকিস্তান ও চিন পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে, ভারতের জন্য কি উদ্বেগ? কী জানালেন ট্রাম্প?

১৯৯২ সালের পর আবার পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করতে পারে আমেরিকা। হ্যাঁ, সম্প্রতি ঠিক এমনই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, রাশিয়া ও উত্তর কোরিয়া ছাড়াও পাকিস্তান ও চিন পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে। তাই আমরাও আবার পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিরীক্ষা শুরু করব। একইসঙ্গে ডোনাল্ড ট্রাম্প সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে যে পরিমানে যা অস্ত্র আছে তা দিয়ে পৃথিবী প্রায় ১৫০ বার ধ্বংস হতে পারে। ট্রাম্পের মতে, অস্ত্রের নির্ভরযোগ্যতা এবং আধুনিকীকরণ নিশ্চিত করার জন্য নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে এত পরিমানে পারমাণবিক অস্ত্র থাকার পরেও শুধুমাত্র আমেরিকা একটি দেশ যা অস্ত পরীক্ষা নিরীক্ষা করবে না, তা হতেই পারে না। আমেরিকার পারমাণবিক শক্তি নিয়েও গর্ব প্রকাশ করে ট্রাম্প বলেন, "আমাদের কাছে বিশাল পারমাণবিক শক্তি আছে, যা আর কোনো দেশের কাছে নেই। এই দিক থেকে রাশিয়া দ্বিতীয় স্থানে রয়েছে আর চিন অনেক পিছিয়ে। তবে পাঁচ বছরের মধ্যে তারা হয়তো সমান পর্যায়ে পৌঁছে যাবে।"

ট্রাম্প জানান, "রাশিয়া ভূগর্ভস্থ পরীক্ষা চালায়এবং চিন ও তাই করে।কিন্তু কেউ তা দেখতে পায় না। উত্তর কোরিয়া ও পাকিস্তানও অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। কিন্তু আমেরিকার কাছে প্রয়োজনের বেশি পারমাণবিক অস্ত্র থাকার পরেও কেবলমাত্র আমেরিকাই পিছিয়ে পড়েছে।" তিনি আরও বলেন, আমেরিকা একটি উন্মুক্ত সমাজ হওয়ায় আমেরিকার প্রতিটি কাজ স্বচ্ছভাবে প্রকাশ্যে আসে। তাই তিনি তাঁর মতামত প্রকাশ করে বলেন, অন্য দেশগুলি যখন নিজেদের পারমাণবিক শক্তি বৃদ্ধি করছে, তখন আমেরিকারও পিছিয়ে থাকা উচিত নয়। অন্যদিকে ট্রাম্প, চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক হওয়ার মাত্র ঘণ্টাখানেক আগেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে আমেরিকার সেনাবাহিনীকে তাড়াতাড়ি পারমাণবিক অস্ত্র পরীক্ষা করার নির্দেশও দিয়েছেন ৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+