মৃত সেনার দেহ ফেরাতে সীমান্তে শান্তির পতাকা ওড়াল পাকিস্তান
ভারতীয় সেনাদের হাতে হত দেশের জওয়ানদের ফেরাতে নিয়ন্ত্রণ রেখায় শান্তির পতাকা ওড়াল পাক বাহিনী। গত কয়েকদিন ধরে নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাক বিহিনী। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও।
ভারতীয় সেনাদের হাতে হত দেশের জওয়ানদের ফেরাতে নিয়ন্ত্রণ রেখায় শান্তির পতাকা ওড়াল পাক বাহিনী। গত কয়েকদিন ধরে নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাক বিহিনী। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। গুলি বিনিময়ে মৃত্যু হয়েছিল জনা কয়েক পাক সেনার। তাদের দেহ ফেরাতেই নিয়ন্ত্রণ রেখায় সাদা পতাকা ওড়াতে দেখা গিয়েছিল পাক বাহিনীকে।

সেনাবাহিনী সূত্রে খবর গত ১০-১১ সেপ্টেম্বর ভারতীয় বাহিনী পিওকে-তে পাক সেনার গুলির পাল্টা জবাব দিয়েছিল। তাতে মৃত্যু হয়েছিল সিপোয় গুলাম রসুল নামে এক পাক জওয়ানকে। পিওকের হাজিপুরে ঘটেছিল এই ঘটনা। জানা গিয়েছে এই গুলাম রসুল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা। সেই দেহ উদ্ধারের জন্য পাক সেনা গত কয়েকদিন ধরে সীমান্তে গোলা গুলি বর্ষণ করেছে। সেটা করতে গিয়ে আরও এক পাকিস্তানি জওয়ানের মৃত্যু হয় ভারতীয় সেনার গুলিতে। গত ২দিনে এই দুই জওয়ানের দেহ উদ্ধার করতে পারেনি পাক সেনা।
Pak Army raises white flag at LoC to recover bodies of its Punjabi soldiers killed by Indian Army
— ANI Digital (@ani_digital) September 14, 2019
Read @ANI Story | https://t.co/yd12mzBWYn pic.twitter.com/eCrTX2pTw0
সেই দেহ উদ্ধার করতেই ১৩ সেপ্টেম্বর নিয়ন্ত্রণ রেখায় সাদা পতাকা উড়িয়েছিল পাক বাহিনী। সেই আবেদনে সাড়া দিয়ে যথাযথ সম্মানেই দুই মৃত পাক সেনার দেহ ফিরিয়ে দেওয়া হয় পাক বাহিনীকে। গত জুলাই মাসে পাক সেনা কিন্তু তাঁদের মৃত জওয়ানদের দেহ ফিরিয়ে নিতে অস্বীকার করেছিল। কার্গিল যুদ্ধের সময়ও একই কাজ করেছিল পাক সেনা। যুদ্ধে হত পাক জওয়ানদের দেহ ফিরিয়ে নিতে চায়নি তারা। ভারতীয় সেনা কিন্তু যথাযথ মর্যাদায় তাঁদের দেহ সৎকার করেছিল।












Click it and Unblock the Notifications