নাছোড়বন্দা ইমরানের ফোন ট্রাম্পকে! বিশ্বমঞ্চে ভারতকে অপদস্ত করতে পাকিস্তানের কোন গেমপ্ল্যান
কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে চেয়ে প্রথম থেকেই নাছোড়বান্দা মেজাজে ময়দানে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই একই স্বভাব নিয়ে ফের কাশ্মীর ইস্যু উত্থাপন করে মার্কিন প্রেসিডেন্টের নম্বর ডায়াল করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এবার লক্ষ্য ভারতকে বিশ্বমঞ্চে 'সন্ত্রাসবাদ' ইস্যুতে অপদস্ত করা। যার জন্য রাষ্ট্রসংঘে ইতিমধ্যেই কোমর বেঁধে নামার প্রস্তুতি নিয়ে ফেলেছে পাকিস্তান।

ট্রাম্প ইমরান আলোচনায় কোন ইঙ্গিত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় ফের একবার কাশ্মীর প্রসঙ্গই ইমরান উত্থাপন করেছেন বলে জানা গিয়েছে। কাশ্মীরের শান্তি স্থাপন নিয়ে এই আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি পাকিস্তানের প্রতিবেশী আফগানিস্তানের সুষ্ঠু পরিবেশ ও শান্তি স্থাপনের লক্ষ্যও এদিন ইমরান-ট্রাম্প আলোচনায় উঠে আসে বলে খবর।

মধ্যস্থতার বার্তা?
জানা গিয়েছে, ইমরান খান এই ফোন কল-এ বারবার ট্রাম্পকে কাশ্মীর পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্টের সমাধান সূত্র খোঁজার চেষ্টাকে সম্বোধিত করেছেন। ট্রাম্পের মধ্যস্থতার উদ্যোগকেও ইমরান স্বাগত জানিয়েছেন বলে খবর।

ভারতকে অপদস্ত করতে উদ্যোগ?
প্রসঙ্গত, রাষ্ট্রসংঘের মঞ্চে ভারতকে অপদস্ত করার জন্য গত এক সপ্তাহ ধরে প্রবল চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। এজন্য ৪ ভারতীয়কে 'সন্ত্রাসবাদী' তকমা দিয়ে তাদের বিশ্বমঞ্চে তুলে ধরারও চেষ্টা করছে ইসলামাবাদ। এই উদ্যোগ ইসলামাবাদের পাশে রয়েছে বেজিং। চিন-পাকিস্তান আঁতাতের এই ঘটনা কানে এসেছে দিল্লির সাউথব্লকেরও। যে বিষয়টি নিয়ে জমি ছাড়তে রাজি নয় ভারতও।

কোন ঘটনার প্রেক্ষাপটে ইমরান ট্রাম্পকে ফোন করেছেন?
গতকালই দিল্লিতে বিদেশমন্ত্রকের তরফে পাকিস্তানে আটক ভারতীয়দের নিয়ে বিস্ময় প্রকাশ করা হয়। ভারতের বিদেশ মন্ত্রক যে বিষয়টি অতটা সহজে নিচ্ছে না , তা জানাতে ভোলেননি বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার। এরপরই ট্রাম্পের কাছে ফোন যায় ইসলামাবাদ থেকে।

কেন মার্কিন প্রশাসনকে পাশে চাইছে পাকিস্তান?
পাকিস্তানে ৪ আটক ভারতীয়কে খুব শিগিরিরিই 'জঙ্গি' তকমা দেওয়ার জন্য রাষ্ট্রসংঘের কাছে আবেদন করতে চলেছে পাকিস্তান। প্রসঙ্গত, এর আগে পাকিস্তানের মাটিতে তৈরি জঙ্গি মাসুদ আজহার ও হাফিজ সইদকে 'বিশ্ব সন্ত্রাসবাদী' তকমা দিয়েছে রাষ্ট্রসংঘ। এর পাল্টা হিসাবেই ভারতীয়দের 'সন্ত্রাসবাদী' হিসাবে তুলে ধরার চেষ্টায় পাকিস্তান। এর আগে, ভারতের তরফে হাফিজ ও মাসুদকে ঘিরে রাষ্ট্রসংঘে যে সমস্ত দাবি করা হয় , তাতে সায় দেয় মার্কিন যুক্তরষ্ট্র। আর এবার সেই মার্কিনি সমর্থন নিজের সপক্ষে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে পাকিস্তান।












Click it and Unblock the Notifications