পাকিস্তান জুড়ে আজ আধঘণ্টার জন্য কী ঘটতে চলেছে! ইমরানের টুইটে কাশ্মীর ইস্যুতে নয়া বার্তা

কাশ্মীর ইস্যুতে কোন বার্তা দিলেন পাক প্রধানমন্ত্রী

সময় বেঁধে দেওয়া আছে। দুপুর ১২ টা থেকে ১২:৩০ পর্যন্ত। সেই সময়ের মধ্যে পাকিস্তানি নাগরিকদের এদিন পথে নেমে কাশ্মীর ইস্যুতে আওয়াজ তোলার ডাক দিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খান। দ্বিতীয় মোদী সরকার মসনদে আসতেই কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর থেকে রীতিমতো ক্ষুব্ধ পাকিস্তান। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের এই সিদ্ধান্তের পর বহুবার পাকিস্তান সীমান্ত থেকে এসেছে যুদ্ধের হুঁশিয়ারি। এরপর গজনভি মিসাইলের সফল উৎক্ষেপণ করেও পরিস্থিতিকে আরও যুদ্ধমুখী করে তোলার চেষ্টা করেছে পাকিস্তান। যদিও সেসবে কার্যত আমলই দেয়নি ভারত। উল্টে লে-তে পৌঁছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সাফ জানিয়ে দেন এবার যদি কথা হয়, তো কেবলমাত্র পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েই দু'দেশের মধ্যে কতা হবে।

পাকিস্তানে আজ পথে নামছেন নাগরিকরা

বৃহস্পতিবার এক টুইট বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়ে দেন, 'আমি চাই সমস্ত পাকিস্তানিরা আগামীকাল ১২ টা থেকে ১২:৩০ মিনিটে রাস্তায় নেমে কাশ্মীরিদের পাশে দাঁড়িয়ে একটি সাফ বার্তা দিক।' তাঁর দাবি , এদিন পাকিস্তানিরা রাস্তায় নেমে বিশ্বকে বার্তা দিক যে তাঁরা কাশ্মীরেরপাশে রয়েছেন। এছাড়াও,' এই পদযাত্রা হবে ভারতীয় ফ্য়াসিস্ট অত্যাচারের বিরুদ্ধে 'বলে দাবি করেন ইমরান।

মোদীর বিরুদ্ধে ইমরানের তোপ!

ইমরান খান সাফ বার্তায় জানান, '২৪ দিন ধরে কারফিউ, রোজ রোজ কাশ্মীরিদের হত্যা, আহত করা, মহিলা ও শিশুদের ওপর অত্যাচার, সমস্ত কিছুই মোদী সরকারের অ্যাজেন্ডা, .. ' । ঘটনাকে 'অবৈধ 'বলে তকমা দেন ইমরান।

আধঘণ্টার জন্য থমকে যেতে চলেছে পাকিস্তান!

আধঘণ্টার জন্য থমকে যেতে চলেছে পাকিস্তান!

ইমরানের বার্তা , এদিন আধঘণ্টার জন্য যেন সমস্ত পাকিস্তানি নাগরিক, নিদের কাজ ছেড়ে রাস্তায় নেমে কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রতিবাদ জানান। তাঁর দাবি ভারত যা করছে তা জেনেভা কনভেনশনের বিরোধী। যদিও ইমরান খান এই দাবি নিয়ে রাষ্ট্রসংঘের দ্বারস্থ হয়েছিলেন আগে। তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি পাাকিস্তানি প্রধানমন্ত্রীর

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+