Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Turkey Earthquake Damages: ভয়াবহ ভূমিকম্পে কত ক্ষতি তুরস্কে! চাঞ্চল্যকর রিপোর্ট বিশ্ব ব্যাঙ্কে

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল গোটা এলাকা। আর মুহূর্তে গোটা এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়। চারপাশ জুড়ে শুধুই কান্নার আওয়াজ। এই অবস্থায় বড়সড় তথ্য সামনে আনল বিশ্বব্যাঙ্ক।

ভয়াবহ কম্পনে কার্যত ধূলিসাৎ সিরিয়া এবং তুরস্ক! চারপাশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসের ছবি। এর মধ্যে স্বাভাবিক জীবনে ফিরতে চাইছে সে দেশের মানুষ। তার মধ্যেই আজ সোমবার ফের একবার কম্পন অনুভূত হয়েছে তুরস্কে। যেখানে নতুন করে একজনের মৃত্যু হয়েছে।

চাঞ্চল্যকর রিপোর্ট বিশ্ব ব্যাঙ্কের

শুধু তাই নয়, আহত শতাধিকেরও বেশি। এই অবস্থায় সিরিয়া এবং তুরস্ক জুড়ে ক্ষয়ক্ষতি নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এনেছে বিশ্ব ব্যাঙ্ক। তাঁদের দাবি, দুই দেশে এখনও কয়েক হাজার মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।

বিশ্ব ব্যাঙ্ক মনে করছে, সিরিয়া এবং তুরস্কে ভূমিকম্পের জন্যে ৩৪ মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। যা কিনা ভারতীয় মুদ্রায় ২ লাখ ৮১ হাজার কোটি টাকার বলে জানানো হয়েছে। যদিও ইতিমধ্যে তুরস্ককে সাহায্যের ঘোষণা করেছে বিশ্বব্যাঙ্ক। আর সেই মতো 1.78 বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে। বিশ্বব্যাঙ্কের অধ্যক্ষ ডেভিড মলপাস এক বিবৃতিতে জানিয়েছেন, জরুরি ভিত্তিতে সে দেশকে বিপুল পরিমাণ এই অর্থ সাহায্য করা হচ্ছে। যে কোনও পরিস্থিতিতে ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের পাশে বিশ্বব্যাঙ্ক থাকবে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে আমেরিকার বিদেশ বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, গোটা বিশ্ব ইতিমধ্যে তুরস্কের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আর সেই প্রয়াসে সামিল হতে পেরে নিজেদের গর্ব অনুভব হচ্ছে বলে জানিয়েছেন ওই আধিকারিক। তবে তুর্কিও একাধিক সময়ে একাধিক দেশের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

বলে রাখা প্রয়োজন, এখনও পর্যন্ত দুই দেশ অর্থাৎ সিরিয়া এবং তুরস্কে মিলিয়ে ৪৮ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত কয়েক হাজার। এখনও প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে কম্পনের মৃতের সংখ্যা। এখনও দুই দেশে বহু মানুষ ঘর ছাড়া। কারোর রাত কাটছে হাসপাতালের বিছানাতে তো আবার কারোর দিন কাটছে ক্যাম্পে। রীতিমত আতঙ্ক মানুগুলির চোখেমুখে। এই অবস্থায় নতুন করে কম্পন আতঙ্ক বাড়িয়েছে। আজ সোমবার সে দেশের দক্ষিণ এলাকাতে তীব্র কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা 5.6 বলে জানা যাচ্ছে।

শুধু তাই নয়, স্থানীয় বিপর্যয় মোকাবিলা দফতর জানাচ্ছে, সোমবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মালতয়া প্রদেশের ইয়েসিল্টার শহরে। নতুন করে কম্পনকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। আর এর মধ্যেই ক্ষয়ক্ষতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল বিশ্বব্যাঙ্ক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+