Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গোয়েন্দা সংস্থার অফিসিয়াল চ্যাট গ্রুপে আলোচনা ‘লিঙ্গ’ নিয়ে, ১০০-রও বেশি মার্কিন গোয়েন্দা হলেন বরখাস্ত

অফিসিয়াল প্ল্যাটফর্মে লিঙ্গ সংক্রান্ত অনুপযোগী কথাবার্তা চালানোর জন্যে এবার ১০০-রও বেশি মার্কিন গোয়েন্দাকে বরখাস্ত করল মার্কিন প্রশাসন। এমন সাংঘাতিক ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে মার্কিন মুলুকে।

মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ড জানিয়েছেন, ১০০-জনেরও বেশি গোয়েন্দা কর্মকর্তা অনুপযুক্ত চ্যাট করার জন্য বরখাস্ত হয়েছেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, জাতীয় নিরাপত্তা সংস্থা (NSA)-এর প্ল্যাটফর্ম "ইন্টেলিংক"-এ তারা সংবেদনশীল তথ্য ভাগ করে নেওয়ার পাশাপাশি লিঙ্গ পুনর্নির্ধারণ, পলিএমোরি ও লিঙ্গ নিরপেক্ষতা নিয়ে আলোচনা করছিলেন।

Tulsi Gabbard

২৫ ফেব্রুয়ারি এক সাক্ষাৎকারে তুলসি গ্যাবার্ড বলেন, "এটি বিশ্বাসের চরম লঙ্ঘন"। তিনি আরও জানান, "আজ আমি একটি নির্দেশ জারি করেছি, যার মাধ্যমে তাদের সকলকে বরখাস্ত করা হয়েছে এবং তাদের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করা হবে"।

কীভাবে ফাঁস হল তথ্য?
যা জানা যাচ্ছে, এনএসএর এক বর্তমান ও এক প্রাক্তন কর্মীর দেওয়া তথ্যের ভিত্তিতে চ্যাট লগ ফাঁস হয়। মার্কিন প্রতিবেদন অনুসারে, NSA ও CIA-এর কিছু কর্মী লিঙ্গ পুনর্বিন্যাস সার্জারি, যৌন অভিজ্ঞতা, পলিএমোরি এবং জেন্ডার নিউট্রাল প্রোনাউনস নিয়ে আলোচনায় জড়িত ছিলেন। তারা এমনকি "it/its" সর্বনাম ব্যবহার নিয়েও বিতর্কে জড়ান।

প্রকাশিত চ্যাটের একটি অংশে এমনও বলা হয়েছে যে, "আমি বুঝতে পারছি যে আমাদের আলোচনা কিছু লোককে অস্বস্তিতে ফেলতে পারে, তবে আমাদের জন্য এটি ইতিবাচক পরিবর্তন আনতে পারে"। একজন কর্মী এই আলোচনার বিরোধিতা করলে NSA ও CIA-এর অন্য কর্মীরা তাকে বরখাস্ত করেন, কারণ তিনি "it/its" সর্বনাম ব্যবহার করতে রাজি হননি। আর এই সবই এবার প্রকাশ্যে চলে এসেছে।

NSA-এর এক অভ্যন্তরীণ কর্মকর্তা এই প্রসঙ্গে বলেছেন, "গত দশ বছরে এজেন্সির মধ্যে আদর্শ গত পরিবর্তন ঘটেছে। ট্রান্স অ্যাক্টিভিস্টরা ক্ষমতার জায়গায় নিজেদের প্রতিষ্ঠিত করেছেন এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আপস করেছেন"। তিনি আরও বলেন, "আপনার কাছে এমন কিছু বিশ্লেষক ছিলেন যারা প্রতিপক্ষের লিঙ্গ পরিবর্তনের আগে ব্যবহৃত নাম রিপোর্ট করতে চাননি। তাদের মতে, এটি অসম্মানজনক হতে পারে"।

এদিকে, CIA-ও তাদের DEI প্রোগ্রামের কিছু কর্মকর্তাকে বরখাস্ত করেছে। তবে ১১ জন বরখাস্ত হওয়া কর্মী ইতিমধ্যেই এর প্রতিবাদে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গোয়েন্দা সংস্থার ভিতরের এই বিতর্ক, জাতীয় নিরাপত্তার উপর কতটা প্রভাব ফেলবে তা এখন সময়ই বলবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+