করোনা ভাইরাসের জেরে চিনে বেড়ে গিয়েছে বিবাহ বিচ্ছেদের হার
করোনা ভাইরাসের জেরে চিনে বেড়ে গিয়েছে বিবাহ বিচ্ছেদের হার
একেই বলে শিরে সংক্রান্তি। একদিকে যখন গোটা বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ সাংঘাতিকভাবে দেখা দিয়েছে, সেখানে এই কয়েক মাসের মধ্যে চিনে বিবাহ বিচ্ছেদের হার অবিশ্বাস্যভাবে বেড়ে গিয়েছে। তার কারণ হল কোভিড–১৯–এর আতঙ্কে দম্পতিরা বাড়িতেই নিজেদেরকে বন্দী করে রেখেছেন এবং অতিরিক্ত সময় কাটাচ্ছেন। এমনই তথ্য দিয়েছে চিনের রেজিস্ট্রি অফিসগুলি।

দম্পতিরা অতিরিক্ত সময় কাটাচ্ছেন বাড়িতে
ডেইলিমেইল রিপোর্ট অনুযায়ী, এক বিবাহ রেজিস্ট্রি অফিসের ম্যানেজার লু শিজুন জানান, ২৪ ফেব্রুয়ারি থেকে ৩০০-রও বেশি দম্পতি বিচ্ছেদের জন্য আবেদন করেছেন। করোনা ভাইরাস যাতে না ছড়াতে পারে তার জন্য চিনের শহরগুলিতে নাগরিকদের একমাস ধরে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারিভাবে মনে করা হচ্ছে যে বিচ্ছেদের আবেদন বেড়ে যাওয়ার কারণ হল করোনা ভাইরাসের আতঙ্কের কারণে দম্পতিরা সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে বাড়ির মধ্যেই অতিরিক্ত সময় অতিবাহিত করছেন।

চিনের সব প্রদেশেই বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন জমা পড়ছে
লু শিজন ব্যাখা করে বলেন, ‘বাড়ির মধ্যে তরুণ দম্পতিরা অনেকটা সময় কাটাচ্ছেন। ছোট ছোট বিষয় নিয়ে দম্পতির মধ্যে উত্তপ্ত কথোপকথন শুরু হয় যা বিবাহ বিচ্ছেদ পর্যন্ত গড়ায়। বিবাহ বিচ্ছেদের হার বেড়ে গিয়েছে করোনা ভাইরাসের জেরে।' চিনের এক জেলা অফিস একদিনে ১৪টি বিচ্ছেদের আবেদন পেয়েছে। রিপোর্টে আরও পাওয়া গিয়েছে যে দক্ষিণ চিনের ফুজহো, ফুজিয়ান প্রদেশে একদিনে ১০ জন দম্পতি বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছেন।

কোভিড–১৯–এ মৃত্যু ৭ হাজার জনের
সোমবার গোটা বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ছুঁয়েছে সাত হাজারে। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১৭৯,৮১৪ টি। হু এই করোনা ভাইরাসকে ইতিমধ্যেই মহামারি অ্যাখা দিয়েছে।












Click it and Unblock the Notifications