আমেরিকায় চাকরি এবং ইন্টারভিউ দেওয়ার সুযোগ থাকছে বিজনেস-টুরিস্ট ভিসাতেও
US Visa: প্রত্যেক বছরই বড় সংখ্যায় যুব সম্প্রদায় বিদেশে চাকরি করতে যান! এর মধ্যে বেশির ভাগই আমেরিকা, কানাডা, ব্রিটেনের মধ্যে দেশে চাকরি করতে যান। তবে যে সমস্ত যুব সম্প্রদায় এই মুহূর্তে আমেরিকাতে চাকরি করতে যেতে চান তাঁদের জন্যে বড় খবর।
আমেরিকাতে (US) বিজনেস কিংবা টুরিস্ট ভিসা ( B-1, B-2)-তে যে সমস্ত মানুষ যাচ্ছেন তাঁরা চাকরির জন্যে আবেদন করতে পারবেন। এমনকি সংশ্লিষ্ট ওই ব্যক্তি সে দেশে ইন্টারভিউও দিতে পারবেন।

আমেরিকাতে চাকরি করতে যান অনেকেই
এমনটাই বড় আপডেট দিচ্ছে আমেরিকার একটি ফেডারেল এজেন্সি। বিশেষ করে ভারত থেকে একটা বড় অংশের যুব সম্প্রদায় আমেরিকাতে প্রত্যেক বছর চাকরি করতে যান। তাদের জন্যে এই সিদ্ধান্ত খুবই বড় এবং স্বস্তিদায়কও বটে। তবে ফেডারেল ওই এজেন্সি জানিয়েছে, তবে আমেরিকাতে চাকরি শুরু করার আগে ভিসা বদলে নেওয়ার কথা বলা হয়েছে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস (USCIS) পরপর বেশ কয়েকটি টুইট করে এই বিষয়ে তথ্য দিয়েছে। তবে বহু মানুষের যে চাকরি গিয়েছে সে বিষয়টিও উল্লেখ করা হয়েছে টুইটে।

৬০ দিনের সুযোগ থাকছে
বলে রাখা প্রয়োজন, আমেরিকাতে যখন কারোর চাকরি চলে যায় তাঁদের কাছে ৬০ দিনের একটা গ্রেস পিরিয়ড দেওয়া হয়। মূলত শেষদিন থেকেই এই দিন শুরু হয়। অন্যদিকে, যখন সে দেশের চাকরি করতে যাওয়া কোনও কর্মীকে চাকরিচ্যুত করা হয়, তখন তাদের কাছে কয়েকটি বিকল্প থাকে। যেমন নির্দিষ্ট কয়েকটি দিন পর্যন্ত আমেরিকাতে থাকার সুযোগ পান। এরপর যদিও দেশে ছেড়ে চলে যেতে হয়। যদিও তাঁর জন্যে গ্রেস পিরিয়ডের অপশন থাকে।

কাজ করার ভিসার মেয়াদ শেষ! তাহলে...
এই সময়সীমার মধ্যে আমেরিকাতে কাজ করতে যাওয়া প্রবাশী কর্মীরা নিজেদের স্ট্যাটাস বদলাতে পারেন। এই বিষয়েও বিস্তারিত বলা হয়েছে USCIS- এর টুইটে। তবে কোনও কর্মচারী যদি ৬০ দিনের গ্রেস পিরিয়ডের মধ্যে কোনও পদক্ষেপ যদি না ওঠাতে পারে তাহলে আরও একবার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। আমেরিকাতে সংশ্লিষ্ট ব্যক্তির থাকার সময়সীমা আরও একবার বাড়ানো হতে পারে। কাজ করার ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তা সম্ভব। সেক্ষেত্রে বিজনেস কিংবা টুরিস্ট ভিসাতে এই আবেদন করা যেতে পারে। যা খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

অনেকেই উপকৃত হবেন
এই সিদ্ধান্তে বহু প্রবাসী চাকরি প্রার্থী উপকৃত হবেন। যদিও আর্থিক সঙ্কটে বহু মানূষের চাকরি যাচ্ছে সেখানে দাঁড়িয়ে কিছুটা হলেও স্বস্তি হবে সেই সমস্ত চাকরি প্রার্থীদের।












Click it and Unblock the Notifications