দীপাবলিতে মোদী-ট্রাম্প সৌহার্দ্যের বার্তা, আলো, আশা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান
দীপাবলিতে উৎসবে সৌহার্দ্যের বার্তা বিনিময়ে উজ্জ্বল হয়ে উঠল নয়াদিল্লি ও ওয়াশিংটনের কূটনৈতিক আকাশ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুভেচ্ছা ফোনে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন কৃতজ্ঞতা ও আশার বার্তা। মোদীর বক্তব্যে উঠে এল আলো উৎসবের মতোই দুই দেশের গণতান্ত্রিক বন্ধুত্ব বিশ্বকে আলোকিত করুক, আর সমস্ত রকম সন্ত্রাসের অন্ধকারের বিরুদ্ধে একসঙ্গে লড়ুক ভারত ও আমেরিকা।
প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, "আপনার ফোনকল ও দীপাবলির উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ, প্রেসিডেন্ট ট্রাম্প। এই আলোর উৎসবে আমাদের দুই মহান গণতন্ত্র যেন একসঙ্গে বিশ্বে আশা ছড়ানোর পাশাপাশি সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকে।"

হোয়াইট হাউসে মঙ্গলবার দীপাবলিতে বিশেষ আয়োজনে ট্রাম্প জানান, তিনি সেদিনই মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন। আলোচনায় উঠে এসেছে বাণিজ্য, শান্তি ও উপমহাদেশে স্থিতিশীলতার বিষয়। তাঁর কথায়, "আজই আমি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলেছি। অসাধারণ আলোচনা হয়েছে। আমরা বাণিজ্য নিয়ে কথা বলেছি, এছাড়াও পাকিস্তান ও ভারতের মধ্যে কোনো যুদ্ধ নয়, এটাই সবচেয়ে ভালো বিষয়।"
প্রেসিডেন্ট ট্রাম্প মোদীকে "একজন অসাধারণ মানুষ ও আমার প্রিয় বন্ধু" বলেও উল্লেখ করেন। অনুষ্ঠানে তিনি নিজে ঐতিহ্যবাহী প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উপলক্ষে সার্বজনীন বার্তা তুলে ধরেন "আলো অন্ধকারকে জয় করে, জ্ঞান অজ্ঞানকে পরাজিত করে, আর শুভ শক্তি অশুভকে পরাস্ত করে।"
তিনি আরও বলেন, "এই প্রদীপের শিখা আমাদের মনে করিয়ে দেয় জ্ঞান, অধ্যাবসায় ও কৃতজ্ঞতার পথেই রয়েছে প্রকৃত আলোকিতি।"
এদিকে, দীপাবলির সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্বকে স্বীকৃতি জানাতে মার্কিন কংগ্রেসে দ্বিদলীয় প্রস্তাব উত্থাপন করেছেন প্রতিনিধি রাজা কৃষ্ণমূর্তি ও ব্রায়ান ফিৎসপ্যাট্রিক। তাঁরা উল্লেখ করেছেন, ৩ মিলিয়নেরও বেশি ভারতীয় আমেরিকানের কাছে দীপাবলি শুধু উৎসব নয়, বরং ঐক্য, আশা ও আলোর প্রতীক।
দীপাবলির এই শুভ মুহূর্তে মোদী ও ট্রাম্পের বার্তা যেন নতুনভাবে স্মরণ করিয়ে দিল গণতন্ত্রের বন্ধন আলো ছড়াক, সন্ত্রাসের অন্ধকার হোক পরাজিত।দীপাবলিতে মোদী-ট্রাম্প সৌহার্দ্যের বার্তা, আলো, আশা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান
On diwali, modi and trump share message of friendship, call for unity, hope, and fight against terrorism
দীপাবলিতে উৎসবে সৌহার্দ্যের বার্তা বিনিময়ে উজ্জ্বল হয়ে উঠল নয়াদিল্লি ও ওয়াশিংটনের কূটনৈতিক আকাশ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুভেচ্ছা ফোনে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন কৃতজ্ঞতা ও আশার বার্তা। মোদীর বক্তব্যে উঠে এল আলো উৎসবের মতোই দুই দেশের গণতান্ত্রিক বন্ধুত্ব বিশ্বকে আলোকিত করুক, আর সমস্ত রকম সন্ত্রাসের অন্ধকারের বিরুদ্ধে একসঙ্গে লড়ুক ভারত ও আমেরিকা।
প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, "আপনার ফোনকল ও দীপাবলির উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ, প্রেসিডেন্ট ট্রাম্প। এই আলোর উৎসবে আমাদের দুই মহান গণতন্ত্র যেন একসঙ্গে বিশ্বে আশা ছড়ানোর পাশাপাশি সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকে।"
হোয়াইট হাউসে মঙ্গলবার দীপাবলিতে বিশেষ আয়োজনে ট্রাম্প জানান, তিনি সেদিনই মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন। আলোচনায় উঠে এসেছে বাণিজ্য, শান্তি ও উপমহাদেশে স্থিতিশীলতার বিষয়। তাঁর কথায়, "আজই আমি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলেছি। অসাধারণ আলোচনা হয়েছে। আমরা বাণিজ্য নিয়ে কথা বলেছি, এছাড়াও পাকিস্তান ও ভারতের মধ্যে কোনো যুদ্ধ নয়, এটাই সবচেয়ে ভালো বিষয়।"
প্রেসিডেন্ট ট্রাম্প মোদীকে "একজন অসাধারণ মানুষ ও আমার প্রিয় বন্ধু" বলেও উল্লেখ করেন। অনুষ্ঠানে তিনি নিজে ঐতিহ্যবাহী প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উপলক্ষে সার্বজনীন বার্তা তুলে ধরেন "আলো অন্ধকারকে জয় করে, জ্ঞান অজ্ঞানকে পরাজিত করে, আর শুভ শক্তি অশুভকে পরাস্ত করে।"
তিনি আরও বলেন, "এই প্রদীপের শিখা আমাদের মনে করিয়ে দেয় জ্ঞান, অধ্যাবসায় ও কৃতজ্ঞতার পথেই রয়েছে প্রকৃত আলোকিতি।"
এদিকে, দীপাবলির সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্বকে স্বীকৃতি জানাতে মার্কিন কংগ্রেসে দ্বিদলীয় প্রস্তাব উত্থাপন করেছেন প্রতিনিধি রাজা কৃষ্ণমূর্তি ও ব্রায়ান ফিৎসপ্যাট্রিক। তাঁরা উল্লেখ করেছেন, ৩ মিলিয়নেরও বেশি ভারতীয় আমেরিকানের কাছে দীপাবলি শুধু উৎসব নয়, বরং ঐক্য, আশা ও আলোর প্রতীক।
দীপাবলির এই শুভ মুহূর্তে মোদী ও ট্রাম্পের বার্তা যেন নতুনভাবে স্মরণ করিয়ে দিল গণতন্ত্রের বন্ধন আলো ছড়াক, সন্ত্রাসের অন্ধকার হোক পরাজিত।

Click it and Unblock the Notifications