ভারতীয় পর্যটকের সংখ্যা বেড়েছে প্রায় ৫০ শতাংশ, করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে মালদ্বীপই যেন নতুন গোয়া

ভারতীয় পর্যটকের সংখ্যা বেড়েছে প্রায় ৫০ শতাংশ, করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে মালদ্বীপই যেন নতুন গোয়া

করোনাকালে অন্যান্য ক্ষেত্রে মন্দার পাশাপাশি তীব্র সঙ্কট নেমে এসেছে পর্যটন শিল্পেও। ভয়নক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কমবেশি প্রতিটা দেশই। এদিকে নতুন বছরের শুরু থেকেই বিশ্বজুড়ে ফের সংক্রমণের ধার বাড়াতে শুরু করেছে মারণ করোনা। আর এই ক্ষেত্রেই কার্যত উল্টোপথে হেঁটে নয়া দৃষ্টান্ত স্থাপন করেছে মালদ্বীপ। এমনকী এই সঙ্কটময় পরিস্থিতির মধ্যেও ভারতীয় পর্যটকদের বর্তমানে অন্যতম প্রথম গন্তব্য এই মালদ্বীপই।

ভারতীয় পর্যটকের সংখ্যা বেড়েছে প্রায় ৫০ শতাংশ

ভারতীয় পর্যটকের সংখ্যা বেড়েছে প্রায় ৫০ শতাংশ

এদিকে বিশ্বজুড়ে যখন বড় বড় পর্যটন স্পটগুলো বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছে তখন করোনা আগ্রাসনকেও বুড়ো আঙ্গুল দেখিয়ে গত বছর বিশ্বের শীর্ষস্থানীয় এক ট্যুরিস্ট স্পটে পরিণত হয় মালদ্বীপ। এই বছরেও অব্যাহত সেই বিজয়রথ। সূত্রের খবর, চলতি বছরের প্রথম দুমাসে মালদ্বীপে আগত ভারতীয় পর্যটকদের সংখ্যা প্রায় ৫০ শতাংশ বেড়ে গিয়েছে। এমনকী ভারতীয়দের মালদ্বীপ প্রীতি দেখে এখন অনেকেই এই দ্বীপ রাষ্ট্রকে গোয়ার সঙ্গেও তুলনা করতে শুরু করেছেন।

বছরের শুরুতেই মালদ্বীপ ঘুরে এলেন ৪৪ হাজার ভারতীয়

বছরের শুরুতেই মালদ্বীপ ঘুরে এলেন ৪৪ হাজার ভারতীয়

পরিসংখ্যান বলছে, এই বছরের প্রথম দু-মাসে মালদ্বীপে ভীড় করেছেন প্রায় ৪৪ হাজার ভারতীয়। যা ২০২০ সালের প্রায় দ্বিগুণ। এমনকী এই দুমাসে বিভিন্ন দেশ থেকে যে পরিমাণ পর্যটক মালদ্বীপে এসেছেন তাদের মধ্যে ২৩.৩ শতাংশই ভারতীয়। এমনকী একক দেশ হিসাবেও এই পর্যটক সংখ্যায় যা সর্বোচ্চ। সম্প্রতি মালদ্বীপের পর্যচন দফতরের তরফে এই তথ্য সামে আনা হয়েছে।

প্রতি বছর প্রায় ২০ লক্ষ পর্যটকের সমাগম হয় মালদ্বীপে

প্রতি বছর প্রায় ২০ লক্ষ পর্যটকের সমাগম হয় মালদ্বীপে


অন্যদিকে, ভারতীয় পর্যটকদের আগমণ বাড়লেও চিন, জাপান, দক্ষিণ কোরিয়া থেকে পর্যটক আগমণ প্রায় ৯৮ শতাংশ কমে গিয়েছে বলে জানা যাচ্ছে। এর জন্য অবশ্য করোনার লাগামছাড়া সংক্রমণকেই দায়ী করছে ওয়াকিবহাল মহল। এদিকে মন মাতানো প্রাকৃতিক সৌন্দর্যে মালদ্বীপের জুড়ি মেলা ভার। তাই কোয়ালিটি টাইম কাটাতে বিশ্বের বিভিন্ন দেশের নানা বয়সী ভ্রমণ পিপাসু মানুষ ছুটে যান এই দ্বীপ দেশে। পরিসংখ্যান বলছে প্রতি বছর মালদ্বীপে প্রায় ২০ লাখ পর্যটকের সমাগম হয়।

দেশের মোট জিডিপির ২৮ শতাংশই পর্যটন থেকে

দেশের মোট জিডিপির ২৮ শতাংশই পর্যটন থেকে

এদিকে করোনার কারণে গেল বছরে সেই সংখ্যা ৫ লাখে নেমে এলেও বিশ্বের শীর্ষস্থানীয় পর্যটন স্পটের তালিকায় ঠিকই উপরের দিকে ছিলো দ্বীপদেশ মালদ্বীপ। অন্যদিকে আরও চমকপ্রদ তথ্য এই যে এই দেশের মোট জিডিপির ২৮ শতাংশই আসে পর্যটন থেকে। তাই করোনা সঙ্কটের জেরে যখন তাহিতি, বালি, ফুকেটের মতো পর্যটন দ্বীপ অঞ্চল গুলো বন্ধ ছিল তখনও পর্যটক টেনে রীতিমতো গোটা বিশ্বকে চমকে দেয় মালদ্বীপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+