Bangladesh: মুজিব নন, স্বাধীনতার ঘোষণা BNP প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের! পাঠ্যবইয়ে ইতিহাসই বদলে দিচ্ছে বাংলাদেশ

Bangladesh: এবার পড়াশোনার সিলেবাসেও (Syllabus Change) বড় বদল আনছে ইউনূসের (Muhammad Yunus) বাংলাদেশ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান (Sheikh Mujibur Rahman) নয়, বরং পাঠ্যবইয়ে লেখা থাকবে স্বাধীনতা নাকি এসেছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের (Ziaur Rahman) হাত ধরে।

বাংলাদেশের সংবাদমাধ্যম ডেইলি স্টার সূত্রে খবর, পয়লা জানুয়ারি থেকেই পাঠ্যবইয়ে একাধিক বদল এনে তা প্রাথমিক ও মাধ্যমিকের পড়ুয়াদের বিতরণ করা হবে। সিলেবাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংক্রান্ত একাধিক তথ্যে সংযোজন বিয়োজন করেছে ইউনূসের সরকার।

Bangladesh

বাংলাদেশের জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান তথা অধ্যাপক একেএম রিয়াজুল হাসান জানান, বিনামূল্যে যে পাঠ্যবই পড়ুয়াদের প্রদান করা হয়, তাতে এবার থেকে বদল আনা হয়েছে। মুজিবের অবদানকে অস্বীকার করে বিএনপি প্রতিষ্ঠাতাকে বড় করে দেখাতে চাইছে বাংলাদেশ।

এনিয়ে পাঠ্যবইয়ের লেখক তথা গবেষক রাখাল রাহার দাবি, পাঠ্যবইয়ে বদল আনার উদ্দেশ্যই হল বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে তা চাপিয়ে দেওয়া ও অতিরঞ্জিত ঘটনা লেখা। তাঁর দাবি, শেখ মুজিবর রহমানের হাত ধরে স্বাধীনতা অর্জন ও পাকিস্তানি সেনার নতিস্বীকারের ঘটনা সত্য নয় বলে মনে করেছেন পাঠ্যপুস্তক নির্মাতারা।

শুধু তাই নয়, সিলেবাস থেকে শেখ মুজিবর রহমানকে 'জাতির জনক' হিসেবেও আর লেখা হবে না বলে জানানো হয়েছে পাঠ্যপুস্তক বোর্ডের তরফে। এতদিন বাংলাদেশের পাঠ্যপুস্তকে লেখা হয়েছে, ১৯৭১ সালের ২৬ মার্ট বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন মুজিবর রহমান।

পঞ্চম শ্রেণির 'বাংলাদেশ ও বিশ্বপরিচয়' নামক নতুন বইয়ে লেখা হচ্ছে, ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। পরে ২৭ মার্চ আবার স্বাধীনতার ঘোষণা করেন মুজিবর।

এতদিন পুরোনো বইয়ে শুধু বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ছবি ছিল। '১৯৭১ সালের মুক্তিযুদ্ধ' শীর্ষক লেখায় মুজিবরের ছবির পাশাপাশি স্থান পেয়েছে মেজর জিয়াউর রহমানের ছবি। পঞ্চম শ্রেণিতে নতুন পাঠ্যবইয়ে 'আমাদের মুক্তিযুদ্ধ' অধ্যায়ে মুজিবুর এবং অন্য চার নেতা ছাড়াও রয়েছে মওলানা আবদুল হামিদ খান ভাসানির ছবি।

আগের পাঠ্যবইয়ে ওই অংশে মুজিবুর এবং অন্য চার নেতার ছবি ছিল। নতুন সংস্করণে ওই অংশে প্রথমে রয়েছে ভাসানির ছবি। ইতিহাস মুছে ফেলতে উঠেপড়ে লেগেছে ইউনূসের সরকার। কলকাঠি নাড়ছে বিএনপিই? আর কত নিচ নামবে বাংলাদেশ?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+