কৃষ্ণ গহ্বরের রহস্য উন্মোচনে এবার সাহায্য করবে মহাকাশ বিজ্ঞানীদের নতুন আলোক সংবেদনশীল ক্যামেরা
কৃষ্ণ গহ্বরের রহস্য উন্মোচনে এবার সাহায্য করবে মহাকাশ বিজ্ঞানীদের নতুন আলোক সংবেদনশীল ক্যামেরা
এবার অত্যাধুনিক প্রযুক্তির আলোক সংবেদনশীল ক্যামেরা আবিষ্কার মহাকাশ বিজ্ঞানীদের। যার মাধ্যমে সহজেই এবার ভিন গ্রহে প্রাণের অস্তিত্ব সম্পর্কে অনুসন্ধান চালাতে পারবেন বিজ্ঞানীরা। একই সাথে ব্ল্যাক হোল রহস্য বা কৃষ্ণ গহ্বর রহস্য উদঘাটনেও এই ক্যামেরাটি বিশেষ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজির (এনআইএসটি) গবেষকরা এই ক্যামেরাটি তৈরি করেছেন। বিশেষ ক্ষমতা সম্পন্ন এই ক্যামেরাটি এক হাজারেরও বেশি সেন্সর বা পিক্সেল নিয়ে গঠিত যা আণুবক্ষনিক ফোটন কণা বা আলোর কণাকে গণনাকে গনণা করতে সক্ষম বলে জানাচ্ছেন নির্মাতারা। একইসাথে সৌরজগতের বা সৌরজগতের বাইরের কোনও গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা তা জানতেও ক্যামেরাটি বিশেষ ভূমিকা রাখতে পারবে বলে জানিয়েছেন তারা।
অপটিক্স এক্সপ্রেস জার্নালে বলা হয়েছে ক্যামেরাটিতে সুপারকন্ডাক্টিং ন্যানোওয়ায়ার থেকে তৈরি সেন্সর রয়েছে, যা একক ফোটন কণাকেও সনাক্ত করতে পারে। গতি, দক্ষতা এবং বর্ণ সংবেদনশীলতার বিচারে এখন পর্যন্ত এই ক্যামেরাটিকেই বিজ্ঞানীরা সেরা ফোটন গণক হিসাবে অখ্যায়িত করেছেন। ক্যামেরাটির এই বৈশিষ্ট্যটি মাধ্যমে কৃষ্ণগহ্বরের অনুসন্ধান এবং মহাকাশ-ভিত্তিক জ্যোতির্বিজ্ঞানের উন্নতিতেও বিশেষ কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করছেন গবেষকরা।
এনআইএসটির ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার বরুণ ভার্মা এই ক্যামেরা প্রসঙ্গে বলেন, “ক্যামেরা তৈরির জন্য আমার প্রাথমিক অনুপ্রেরণা নাসার স্পেস টেলিস্কোপ প্রকল্প। এটি আমাদের সৌরজগতের বাইরে নক্ষত্র গুলিকে প্রদক্ষিণ করে যে গ্রহগুলি ঘুরছে তাদের রাসায়নিক স্তর ও পরিবেশগত বৈচিত্র্য বুঝতে সাহায্য করে।”
-
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications