Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী?

নেপালের রাজনীতিতে এক বড়সড় চাঞ্চল্য তৈরি হয়েছে। সেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে আজ (শনিবার) ভোরে তাঁর বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে। সেই সঙ্গে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও আটক করা হয়েছে। নতুন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ দায়িত্ব নেওয়ার ঠিক একদিনের মধ্যেই এরকম একটি পদক্ষেপ করা হয়েছে।

Headline- Headline-

জানা গিয়েছে যে, গত বছরের তরুণ প্রজন্মের বিক্ষোভে জড়িত থাকার অভিযোগকে ঘিরেই এই গ্রেফতার করা। আর সেই আন্দোলনের কারণেই ওলির সরকার ভেঙে পড়ে। তারপর চলতি বছরের মার্চ মাসের ৫ তারিখ হওয়া নির্বাচনে বলেন্দ্রর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বিপুল আসনে জয়ী হয়ে ক্ষমতায় আসে। শুক্রবার অর্থাৎ গতকাল তিনি দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

নেপাল পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, এই গ্রেফতারি আইন মেনেই করা হয়েছে এবং পরবর্তী প্রক্রিয়াও চলমান রয়েছে। তবে এই পদক্ষেপকে ওলি রাজনৈতিক প্রতিহিংসা বলেই অভিযোগ করেছেন। তাঁর দাবি যে, তাঁকে অন্যায়ভাবে ফাঁসানো হচ্ছে এবং তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন। অন্যদিকে আবার, বর্তমান সরকার এই অভিযোগটিকে অস্বীকার করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং জানিয়েছেন যে, এটি প্রতিশোধ নয়, বরং এটি ন্যায়বিচারের পথে এগোনোর জন্য একটি পদক্ষেপ। তাঁর মতে, যে পরিবর্তনটি দেশের মানুষ চেয়েছিল, এটাই তার শুরু।

উল্লেখ্য, গত বছরের আন্দোলনে একাধিক মানুষের মৃত্যু হয়েছিল, যার মধ্যে অনেক তরুণও ছিলেন। প্রথমে সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদ থেকে শুরু হয় তবে, পরে তা দুর্নীতিবিরোধী বড় আন্দোলনে পরিণত হয়ে যায়। আর সেই চাপেই ওলিকে পদত্যাগ করতে হয়েছিল। তারপর অন্তর্বর্তী সরকার দেশ চালায়, এবং সদ্য নতুন সরকার দায়িত্বে এসেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+