Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pakistan: "হুমকি-হুঁশিয়ারি নয়, ভারতের সঙ্গে শান্তি রাখুক পাকিস্তান," ভাই শাহবাজকে পরামর্শ প্রাক্তন PM নওয়াজের

Pakistan: পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকেই ভারত পাকিস্তান সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে। পাকিস্তানের উপর কূটনৈতিক স্ট্রাইক থেকে ডিজিটাল স্ট্রাইক, একের পর এক কড়া পদক্ষেপ করছে ভারত। পাল্টা ভারতের সঙ্গে বাণিজ্য় বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এমতাবস্থায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ভাই শাহবাজ শরিফকে কূটনৈতিক পরামর্শ দাদা তথা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের।

সূত্রের খবর, ভারতের সঙ্গে কূটনৈতিক উপায়েই চাপানউতোরের সমাধান করতে শাহবাজকে পরামর্শ দিয়েছে নওয়াজ। স্রেফ তাই নয়, শাহবাজকে ভারত বিরোধী মন্তব্য থেকেও বিরত থাকার পরামর্শ প্রাক্তন প্রধানমন্ত্রীর। নওয়াজের দল পিএমএল-এন-কে উদ্ধৃত করে পাকিস্তানের সংবাদমাধ্যমে জানানো হয়েছে এমনটাই। পহেলগাঁওয়ের হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি বন্ধ করেছে ভারত। এরপর তড়িঘড়ি বৈঠকে বসে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। বৈঠকে গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে প্রাক্তন প্রধানমন্ত্রীকে সবটা জানান শাহবাজ।

nawaz shehbaz

শাহবাজ শরিফকে ঠিক কী কী বললেন নওয়াজ শরিফ?

লাহোরে পারিবারিক বাসভবনেই নওয়াজ ও শাহবাজের বৈঠক হয়। সূত্রের খবর, শাহবাজকে সৌহার্দ্যপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখেই ভারত পাকিস্তানের মধ্যে সৃষ্ট চাপানউতোরের সমাধানে উদ্যোগী হতে বলেছেন নওয়াজ। সূত্রের এও দাবি, ভারত ও পাকিস্তানের মধ্যে দূরত্ব বাড়ুক, চান না সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও। সূত্রের আরও খবর, পাকিস্তানে ভারত বিরোধী কার্যকলাপ যারা করছেন, তাদের রোখার পরামর্শও দিয়েছেন নওয়াজ।

Take a Poll

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে বৈসরন উপত্য়কায় নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। গুলি করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে খুন করা হয় ২৬ জন পর্যটককে। হামলার দায় স্বীকার করে পাকিস্তানের মদতপুষ্ট লস্কর ই তৈবার ছায়া সংগঠন টিআরএফ। যদিও হামলার দায় অস্বীকার করে ভারতের বিরুদ্ধে একাধিক হুমকি দিতে শোনা গিয়েছে পাকিস্তানে মন্ত্রী নেতাদের মুখে। পরমাণু যুদ্ধের হুমকিও পর্যন্ত দিয়েছে তারা। এমতাবস্থায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে কূটনৈতিক উপায়ে চলার পরামর্শ প্রাক্তনী নওয়াজের।

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ বলেন, কাশ্মীরে সংকট তৈরি করতে ভারতই নাকি পহেলগাঁওয়ের ঘটনা তৈরি করেছে। কাশ্মীর ইস্যুতে অলআউট আক্রমণের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সিন্ধু জল চুক্তি বন্ধ করায় পাকিস্তানের অপর মন্ত্রী হানিফ আব্বাসি আবার ভারতকে সরাসরি পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে। তাঁর দাবি, পাকিস্তানের গোপন ডেরায় বিভিন্ন পরমাণু অস্ত্র রাখা রয়েছে। ১৩০টি মিসাইল ভারতের দিকেই তাক করা রয়েছে বলে হুমকি দেন আব্বাসি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+