অন্য এক খেলায় মেতেছেন প্রধান উপদেষ্টা! হিন্দুদের রক্ষা করার কথা বলতেই বড় দাবি ইউনুসের, ভারত মানবে?
Narendra Modi-Muhammad Yunus Meeting: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আবেদন জানিয়েছেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। এমনটাই দাবি সে দেশের একাধিক সংবাদমাধ্যমে। গত বছর অগাস্ট মাসে সে দেশে চলা ব্যাপক আন্দোলনের জেরে শেখ হাসিনার শাসনের পতন ঘটে। গঠিত হয় অন্তর্বর্তী সরকার। আর সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আর সেই দায়িত্ব নেওয়ার পর শুক্রবার প্রথমবারের মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় তাঁর। থাইল্যান্ডে BIMSTEC সম্মেলন চলছিল। আর সেই সম্মেলনের মাঝেই মোদী এবং ইউনূসের মধ্যে এই বৈঠক হয়। যেখানে একাধিক বিষয়ে দুজনের আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। এমনকী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের প্রসঙ্গও ইউনুস মোদীর সামনে (Narendra Modi-Muhammad Yunus Meeting) তুলেছেন বলে জানা যাচ্ছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শুক্রবার এই বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানিয়েছেন, "বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ, ভারতে বসে উনি (শেখ হাসিনা) বিভিন্ন ইনসেনডিয়ারি (আক্রমণাত্মক) মন্তব্য করছেন, সেসব বিষয়ে কথা বলেছেন।" সে বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইউনূসের আলোচনা হয়েছে বলে দাবি করেছেন শফিকুল আলম সাহেব। এছাড়াও নতুন করে গঙ্গাচুক্তি নবায়ন এবং তিস্তা নদীর জলবন্টন নিয়েও দুজনের মধ্যে আলোচনা হয়েছে বলে খবর।
অন্যদিকে বাংলাদেশের বুকে যেভাবে সংখ্যালঘু নির্যাতন চলছে তা নিয়েও মোদী ইউনুসের আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তিনি জানান, বাংলাদেশ সরকারকে সেদেশের হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে। স্রেফ তাই নয়, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ঘটে চলা পাশবিক নির্যাতনের ঘটনাগুলির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে নির্যাতিতদের নিরাপত্তা নিশ্চিত করতেও বলেছেন প্রধানমন্ত্রী।
শুধু তাই নয়, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ঘটে চলা পাশবিক নির্যাতনের ঘটনাগুলির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে নির্যাতিতদের নিরাপত্তা নিশ্চিত করতেও বলেছেন প্রধানমন্ত্রী। এখন দেখার এই বিষয়ে কি ব্যবস্থা নেয় বাংলাদেশ সরকার। তবে এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে সম্প্রতি চিন সফরে যান ইউনূস। এমনকী পাকিস্তান থেকেও আমন্ত্রন এসেছে ইউনুসের কাছে। সেখানে দাঁড়িয়ে মোদী এবং ইউনূসের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।












Click it and Unblock the Notifications