Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অর্ধনগ্ন, বিধ্বস্ত, হাতে ভাঙা হাতকড়া - গভীর রাতে কোন রহস্যময়ী বাজালেন ঘন্টা

টেক্সাসে এক রহস্যময়ীর খোঁজ করছিল পুলিশ। তিনি গভীর রাতের কয়েকটি বাড়ির কলিং বেল বাজিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। অশেষে তাকে চিহ্নিত করা গিয়েছে।

আমেরিকার টেক্সাস প্রদেশের মন্টগোমারি কাউন্টি। ২৪ আগস্ট, রাতে বাসিন্দারা তখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাত সেখানকার এক বাড়িতে পর পর ২০-৩০ বার কলিং বেল বেজে ওঠে। বাড়ির কর্তা দরজা খুলে কাউকে দেখতে পাননি। পরদিন সকালে বাড়ির সার্ভেলেন্স ক্যামেরার ফুটেজ দেখে তাঁর চক্ষু চড়কগাছ।

অর্ধনগ্ন, বিধ্বস্ত, হাতে ভাঙা হাতকড়া - গভীর রাতে কোন রহস্যময়ী বাজালেন ঘন্টা

কি ছিল ফুটেজে? বাড়ির সামনে একটি ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসছেন এক মহিলা। পরণে একটি সাদা টিশার্ট ছাড়া আর কিছু নেই, পায়ে নেই জুতোও। দৃশ্যত বিধ্বস্ত। ডান হাতের কব্জিতে একটি ভাঙা হাতকড়া।

দেরি করেননি সেই বাসিন্দা। সঙ্গে সঙ্গেই খবর দিয়েছিলেন মন্টগোমারি কাউন্টির শেরিফের অফিসে। তদন্তে নেমে সমস্যায় পড়ে পুলিশও। কোথাও খোঁজ মেলেনি সেই রহস্যময়ীর। সে যেন হাওয়ার মধ্য থেকে এসেছিল, হাওয়াতেই মিলিয়ে গিয়েছিল। এমনকী ওই সার্ভেলেন্স ক্যামেরার ফুটেজ সোশ্যাল মিডিয়ায় দিয়েও তার সম্পর্কে কোনও তথ্য মেলেনি।

এদিকে ওই ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কেউ দেন ভূত তত্ত্ব। কেউ কেউ বলেন মহিলা হয়ত কোনও সাইকোপ্যাথের বা বিকৃত মানসিকতার মানুষের অত্যাচারের শিকার। হয়ত তাকে কোথাও আটকে রাখা হয়েছে, অথবা হত্যা করা হয়েছে। অবশেষে পুলিশ তার খোঁজ পেয়েছে।

মন্টগোমারি কাউন্টির শেরিফ ডিপার্টমেন্টের ল্যুটেনেন্ট স্কট স্পেনসার জানিয়েছেন, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছিলেন ওই মহিলা। তাঁর বয়স ৩২ বছর। তিনি তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে ওই এলাকারই এক বাড়িতে থাকতেন। বয়সে অনেকটাই বড় ৪৯ বছরের সেই বয়ফ্রেন্ড তাঁকে নিয়মিত মারধর করতেন। এমনকী হাত পা বেঁধেও রাখতেন।

ঘটনার দিন রাতে কোনও ভাবে হাতের বাধন খুলে পালিয়েছিলেন ওই মহিলা। সাহায্যের আশায় সানরাইজ এলাকার অন্তত ৫টি বাড়িতে বেল টিপেছিলেন। কিন্তু অতরাতে ঘুমে আচ্ছন্ন কারোর সাড়া না পেয়ে নিজেই কোনও ভাবে পৌঁছে গিয়েছিলেন বাবা-মা'য়ের কাছে। এখন সেখানেই নিরাপদে আছেন তিনি।

এদিকে তাঁর সেই বয়ফ্রেন্ডের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে সেই অত্যাচারীর নিথর দেহ। পুলিশ জানিয়েছে নিজের বন্দুক থেকে মাথায় গুলি করে আত্মহত্যা করেছে সে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+