ভারতের কাছে প্রত্যর্পণ দাবি করবেন, শেখ হাসিনার জন্য শর্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহঃ ইউনুসের
গত পাঁচ অগাস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তী সময়ে আমেরিকা থেকে ফিরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নিয়েছেন নোবেল জয়ী মহঃ ইউনুস।
ভারতের আশ্রয় নেওয়ার পর থেকে সামনে না এলেও শেখ হাসিনার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে বাংলাদেশে। যেখানে শেখ হাসিনাকে বেশ কিছু রাজনৈতিক বক্তব্য রাখতে দেখা গিয়েছে। যা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস।

মহম্মদ ইউনুস বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশ নিয়ে রাজনৈতিক বক্তব্য রাখছেন, যা ঠিক নয়। দুই দেশের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে মুখ বন্ধ করতে হবে। সঙ্গে তিনি আরও জানিয়েছেন, বাংলাদেশ ভারত সরকারের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য অনুরোধ করবে।
মহঃ ইউনুস বলেছেন , শেখ হাসিনা ভারতে থাকায় বাংলাদেশের প্রশাসন স্বাচ্ছ্বন্দ বোধ করছে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব তাঁর প্রত্যর্পণ চাই, যাতে দেশে তাঁর বিচার শুরু করা যায়। ভারতে থাকার সময় তিনি একের পর এক রাজনৈতিক বিবৃতি দিচ্ছেন, তা সমস্যা তৈরি করতে। তিনি যদি ভারতে চুপ করে থাকেন, তাহলে বাংলাদেশের মানুষ তাঁকে ভুলে যেত।
তিনি বলেছেন, ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে না চায়, তাহলে শেখ হাসিনাকে সেখানে নীরব থাকতে হবে। তাঁকে রাজনৈতিক মন্তব্য এড়িয়ে চলতে হবে। সংবাদ মাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে মহঃ ইউনুস বলেছেন, বাংলাদেশ ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্কের পক্ষে। তবে ভারতকে বাংলাদেশে আওয়ামী লিগ ছাড়া অন্য দলগুলি ইসলামী দল, সেই ধারণার বাইরে বেরোতে হবে। তিনি বলেছেন, ভারত মনে করে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ এক ধরনের আফগানিস্তানে পরিণত হবে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications