মিউনিখে বিক্ষোভ চলার সময় ভিড়ের ওপর দিয়ে চলে গেল চলন্ত গাড়ি, গুরুতর আহত ১৫
মিউনিখের সেন্ট্রাল ট্রেন স্টেশনের কাছে এক চালক বৃহস্পতিবার একটি বিক্ষোভে অংশ নেওয়া একদল লোকের ওপর ইচ্ছাকৃতভাবে গাড়ি চালিয়ে দেন বলে এই মুহুর্তে খবর আসছে। তার জেরে কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ঘটনার পরপরই শহরে ব্যাপক পুলিশি অভিযান শুরু হয় এবং অভিযুক্ত চালককে আটক করা হয়েছে বলে খবর।
জার্মান পুলিশ জানিয়েছে, ওই অভিযুক্ত চালককে বর্তমানে আতক করা হয়েছে। ফলে আর কোনও ভয়ের কারণ নেই। তবে এই ঘটনাটি ইচ্ছাকৃত ছিল নাকি দুর্ঘটনাবশত ঘটেছে, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আহত ব্যক্তিরা ভার্দি ইউনিয়ন কর্তৃক আয়োজিত একটি ধর্মঘটের সঙ্গে সম্পর্কিত একটি বিক্ষোভে অংশ নিচ্ছিলেন। তবে ইউনিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের কাছে এ বিষয়ে কোনও তথ্য নেই।
এই ঘটনার পর মিউনিখ পুলিশ শহরের নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে, কারণ ঘটনাস্থলের আশপাশে যানজট সৃষ্টি হতে পারে। এতে আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া কষ্টকর হবে। তাই যাতে যানজট সৃষ্টি না হয়, সেই জন্যেই ওই রাস্তা এড়িয়ে চলতে বলা হয়েছে।
এই দুর্ঘটনাটি এমন এক সময় ঘটল, যখন মিউনিখ নিরাপত্তা সম্মেলন (MSC) শুরু হওয়ার মাত্র একদিন বাকি। এই সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি-সহ বিশ্বের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকবেন। ফলে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা আরও জোরদার করা হবে বলেই মনে করা হচ্ছে। পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো দুর্ঘটনার পিছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে। তবে এখন পর্যন্ত এটি সন্ত্রাসী হামলা কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
বিশ্বব্যাপী নিরাপত্তা ইস্যু এবং ভূরাজনৈতিক টানাপোড়েনের মাঝে এমন একটি হামলা মিউনিখ নিরাপত্তা সম্মেলনের জন্য নতুন উদ্বেগ সৃষ্টি করেছে, বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications