সৌদি আরবে এখনও পর্যন্ত তেরোশোর বেশি হজযাত্রীর মৃত্যু! তাপপ্রবাহ ছাড়াও অন্য কারণ জানলে চমকে যাবেন
সৌদি আরবে হজে এই বছরে এখনও পর্যন্ত তেরোশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এক বিবৃতিতে সৌদি সরকার বলেছে, তীব্র তাপপ্রবাহের মধ্যেও সরকার পরিস্থিতির মোকাবিলা করেছে। কিছু ব্যক্তি এখনও সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তবে দুঃখজনকভাবে মৃত্যুর সংখ্যা ১৩০১-এ পৌঁছেছে।
বিবৃতিতে মৃত্যুর কারণ হিসেবে যা উল্লেখ করা হয়েছে, তা চমকে যাওয়ার মতো। যাঁরা মারা গিয়েছেন, তাঁদের মধ্যে ৮৩ শতাংশ হজ করার জন্য অনুমোদনহীন এবং পর্যাপ্ত আশ্রয় কিংবা বিশ্রাম না নিয়ে সূর্যের প্রখর তাপের মধ্যে দীর্ঘ দূরত্ব হেঁটেছিলেন। এছাড়াও মৃতদের মধ্যে বয়স্ক এবং দীর্ঘস্থায়ীভাবে অসুস্থ ব্যক্তিরাও রয়েছেন।

সৌদি সরকারের তরফে সব মৃতদের পরিবারকে চিহ্নিত করা হয়েছ। এই বছরের হজযাত্রায় মৃত্যু ও অসুস্থ হওয়ার জন্য তীব্র গরমকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে সেখানকার সরকার। এদিনও সেখানে রেকর্ড তাপমাত্রা।
তবে বিভিন্ন কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, বেসরকারি তীর্থযাত্রার সংখ্যা বৃদ্ধির কারণে সমস্যা বেড়েছে। সাধারণভাবে বৈধভাবে মক্কায় প্রবেশে ১৮ লক্ষ মানুষের জন্য সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষমতা রয়েছে। এই সংখ্যক মানুষকে সেখানে যাওয়ার লাইসেন্স দেওয়া হয়। তার জন্য তীর্থযাত্রীদের কয়েকহাজার মার্কিন ডলার খরচ করতে হয়।
কিন্তু যেসব তীর্থযাত্রীর লাইসেন্স থাকে না, তাঁরা এয়ার কন্ডিশনার, জল ও খাদ্য-সহ সংগঠিত টুর বাসে ভ্রমণ করতে পারেন না। আর এই ধরনের তীর্থযাত্রীদের মৃত্যু হলে সনাক্তকরণ প্রক্রিয়াকেও জটিল করে তোলে।
তবে লাইসেন্স থাকা হজযাত্রীরাও এবার হজ যাত্রায় দুর্বল পরিকাঠামো এবং আয়োজনের সমালোচনা করেছেন। অফিসিয়াল টুরে থাকা তীর্থযাত্রীদের দিনের বেশিরভাগ সময় প্রচণ্ড গরমে বাইরে হাঁটতে হয়েছে।
এদিকে গত শুক্রবার পর্যন্ত ভারতের বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৯৮ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে। বিদেশমন্ত্রকের তরফে এইসব লোকেদের মৃত্যুর কারণ হিসেবে অসুস্থতা এবং বার্ধক্যের কথা উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, প্রতিবছর ভারত থেকে বিপুল সংখ্যক ভারতীয় হজে যান। এই বছরে সেই সংখ্যাটা একলক্ষ পঁচাত্তর হাজারের মতো। বিদেশমন্ত্রক জানিয়েছে, গত বছর হজ যাত্রার সময় ১৮৭ জন ভারতীয়ের মৃত্যু হয়েছিল।
ইসলামের পাঁচটি স্বম্ভের মধ্যে হজকে প্রধান স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম মুসলিমদের জীবনে অন্তত একবার হজ করা বাধ্যতামূলক। ধর্মপ্রাণ মুসলিমরা বিশ্বাস করেন, হজের মাধ্যমে তাঁদের সব পাপ ধুয়ে যায়।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications