হু-এর বিরুদ্ধে বড় জয় আমেরিকার, ট্রাম্পের পাশে মোদীর ভারত! করোনা নিয়ে চাপে পড়বে চিন?

করোনা ভাইরাসকে মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। পাশাপাশি হু জানায় যে করোনার উৎস কোনও ল্যাব নয়। হু-র এই প্রতিক্রিয়ার নিরপেক্ষ মূল্যায়নের জন্য আহ্বান জানাল ভারত-সহ ১০০টি দেশ। শুরু হয়েছে ৭৩তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশ শুরু হয়েছে। সেখানেই এই দেশগুলির তরফে একটি খসড়া প্রস্তাব করা হয়। তাতে করোনা ভাইরাস কীভাবে পশু থেকে মানুষের মধ্যে ছড়াল তা জানতে চাওয়া হয় দেশগুলির তরফে। আর এর সঙ্গেই আমেরিকার হু ও চিনকে নিয়ে করা দাবিকে বকলমে সমর্থন জানাল ভারত সহ ১০০টি দেশ। আর সেই তদন্তের দাবি গৃহীত হল এই সমাবেশে।

হু-এর বিরুদ্ধে হবে তদন্ত

হু-এর বিরুদ্ধে হবে তদন্ত

এই প্রথম করোনা ভাইরাস নিয়ে ভারতের তরফে আনুষ্ঠানিকভাবে নিজের অবস্থান প্রকাশ করা হল। মার্চেই হু-এর সংস্কারের বিষয়টিকে সমর্থন করে স্বচ্ছতা ও জবাবদিহির কথা বলা হয়েছিল। করোনা ভাইরাস সংক্রমণের উৎস জানতে চেয়ে তদন্তের জন্য প্রথমে চাপ বাড়ায় অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়ন। তারপর একে একে বাংলাদেশ, কানাডা, রাশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ব্রিটেন ও জাপান-সহ ১০০টি দেশ। এখনও পর্যন্ত তদন্তের এই খসড়ায় পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তান স্বাক্ষর করেনি। তবে এদিন শেষমেষ সেই তদন্দের দাবি মেনে নেওয়া হয়।

উহান থেকে ছড়ায় করোনা

উহান থেকে ছড়ায় করোনা

গত বছরের শেষদিকে চিনের উহান শহরে প্রথম করোনার হদিস পাওয়া যায়। জন হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, এই ভাইরাসের জন্য এখনও পর্যন্ত বিশ্বে ৩.১৫ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু ১০০ দেশের প্রস্তাবিত খসড়ায় কোথাও চিন বা উহানের উল্লেখ করা হয়নি।

হু-র ডিরেক্টর জেনেরালকে যা করতে বলে দেশগুলি

হু-র ডিরেক্টর জেনেরালকে যা করতে বলে দেশগুলি

প্রস্তাবিত খসড়ায় হু-র ডিরেক্টর জেনেরালকে বিশ্বের পশু স্বাস্থ্য বিষয়ক সংস্থার সঙ্গে কাজ করতে বলা হয়েছে। যাতে বৈজ্ঞানিক ও সহযোগী ক্ষেত্রের মিশনগুলি পরিচালনা করা যায় । পাশাপাশি কোরোনা ভাইরাসের উৎস ও তা কী করে মানুষের মধ্যে প্রবেশ করল তা চিহ্নিত করা যায়। সাত পাতার এই খসড়ায় হু-র প্রধানকে যত তাড়াতাড়ি সম্ভব কোরোনা মোকাবিলা আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রে যে প্রতিক্রিয়া পাওয়া গেছে তার নিরপেক্ষ, স্বাধীন ও বিস্তারিত মূল্যায়ন করতে বলা হয়।

চিনের বিরুদ্ধে কোরোনা সম্পর্কে তথ্য গোপনের অভিযোগ

চিনের বিরুদ্ধে কোরোনা সম্পর্কে তথ্য গোপনের অভিযোগ

প্রথমদিকে চিনের বিরুদ্ধে কোরোনা ভাইরাস সম্পর্কে তথ্য গোপন করার অভিযোগ উঠেছিল। পরে চিনকে এই কাজে সহায়তা করার জন্য হু ও তার ডিরেক্টর জেনেরাল টেড্রস অ্যাডানম গ্যাব্রিয়েসসকে দায়ি করা হয় । এমনকী, কোরোনা মোকাবিলায় অব্যবস্থাপনার জন্য এই সংস্থাকে দায়ি করেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকা হু-র তহবিলে টাকা দেওয়া বন্ধ করে

আমেরিকা হু-র তহবিলে টাকা দেওয়া বন্ধ করে

পাশাপাশি ১৫ এপ্রিল হু-এর তহবিলে আর্থিক অনুদান দেওয়া বন্ধ করে দেয় আমেরিকা। করোনায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত এই আমেরিকা হু-এর তহবিলে সবথেকে বেশি অনুদান দেয়। গত বছর আমেরিকা হু-র তহবিলে ৮০০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছিল।

করোনা নিয়ে বিশেষজ্ঞর মত

করোনা নিয়ে বিশেষজ্ঞর মত

বেশিরভাগ বিশেষজ্ঞর মতে, উহানের সিফুড মার্কেটই কোরোনা ভাইরাসের উৎস। যদিও এই ভাইরাস কী করে প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়াল তা এখনও অস্পষ্ট। হু-র কোরোনা ভাইরাস স্পেশালিস্ট মারিয়া ভ্যান কারকোভেও বলেছিলেন, প্রাণী থেকে মানুষের মধ্যে এই ভাইরাস যার মাধ্যমে ছড়িয়েছে তাকে বা সেই জিনিসটিকে খুঁজে বের করা প্রয়োজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+