Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pm Modi-Singapore: ভারতের 'শিল্প বিপ্লব' চান প্রধানমন্ত্রী, সিঙ্গাপুরে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে দীর্ঘ বৈঠক

Pm Modi-Singapore: ভারতের মাটিতে 'শিল্প বিপ্লব' চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাই সিঙ্গাপুরে গিয়ে একাধিক শিল্পপতির সঙ্গে বৈঠক করলেন তিনি। আর সেই তালিকায় যেমন Blackstone Singapore সিইও, সিঙ্গাপুর এয়ারওয়েজ, Temasek Holdings, Sembcorp ইন্ডাস্ট্রিজ লিমিটেড, CapitaL and Investment, ST Telemedia Global Data Centers এর মতো সংস্থার মতো কর্ণধারদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দীর্ঘ এই বৈঠক শেষে প্রধানমন্ত্রী জানান, একাধিক শিল্পপতি এবং সংস্থার CEO দের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়। যেখানে অর্থনৈতিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। শুধু তাই নয়,প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতে বেশ কিছু সংস্কার হচ্ছে, যা বিনিয়োগে উৎসাহ দেবে (Pm Modi-Singapore) ।

Pm Modi-Singapore

অন্যদিকে বিদেশমন্ত্রকের সচিব জয়দীপ মজুমদার জানিয়েছেন, ভারতে অন্যতম বড় বিনিয়োগকারী দেশ হল সিঙ্গাপুর। তাঁর দাবি, গত ২৪ বছরে ভারতে ১৬০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এই দেশ।

প্রেস বিবৃতি দিতে গিয়ে জয়দীপ মজুমদার আরও বলেন, গত বছর ভারতে সবথেকে বেশি বিদেশি বিনিয়োগ এসেছিল এই সিঙ্গাপুর থেকেই। আগামীদিনে প্রযুক্তি-নির্মান স্বাস্থ্য, সেমি কন্ডাক্টর সহ একাধিক ক্ষেত্রে সিঙ্গাপুর এবং ভারত একসঙ্গে কাজ করবে বলেও মন্তব্য করেছেন বিদেশমন্ত্রকের সচিব জয়দীপ মজুমদার। আরও উল্লেখ করেছেন, ভারতীয়দের জন্য নিরাপদ জায়গা হল সিঙ্গাপুর। আর তাই দুই দেশ একসঙ্গে কাজ করলে দুই দেশই লাভবান হবে বলেও এদিন জানিয়ছেন বিদেশমন্ত্রক।

অন্যদিকে এদিন সকালে দ্বিপাক্ষিক আলোচনার জন্য সিঙ্গাপুরের প্রেসিন্ডেন্ট Tharman Shanmugaratnam এর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সিঙ্গাপুরের মন্ত্রী লি সেন (Lee Hsien Loong) এর আমন্ত্রণে বিশেষ মধ্যাহ্নভোজেও যোগ দেন নরেন্দ্র মোদী। এছাড়াও সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক হয় তাঁর।

ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে একাধিক মৌ সাক্ষার হয়। একাধিক ক্ষেত্রে দুদেশ একসঙ্গে কাজ করবে বলেও উঠে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+