Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মোদী পুতিন বৈঠকে নজর কাড়বে ব্রহ্মোস এনজি, এস ৪০০ ও এসইউ ৫৭ নিয়ে বড় প্রতিরক্ষা আলোচনা

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ দুইদিনের সফরে দিল্লিতে পা রাখছেন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর উচ্চপর্যায়ের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত হতে পারে, যার দিকে কৌতূহলী দৃষ্টি গোটা বিশ্বের।

বৈঠকের কেন্দ্রে ব্রহ্মোস এনজি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের নবতর সংস্করণ নিয়ে আলোচনা। ভারতের সামরিক শক্তিতে ব্রহ্মোস দীর্ঘদিন ধরেই একটি নির্ভরযোগ্য হাতিয়ার। বিশেষ করে 'অপারেশন সিঁদুরে' পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটি ও সামরিক কাঠামো ধ্বংসে এই ক্ষেপণাস্ত্রের সাফল্য আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।

এবার সেই অস্ত্রই আরও দ্রুতগামী, আরও মারাত্মক রূপে হাজির হতে চলেছে ব্রহ্মোস এনজি (নেক্সট জেনারেশন) নামের নতুন সংস্করণে।ব্রহ্মোস এনজির সম্ভাব্য বৈশিষ্ট্য গতি প্রায় ৪,৩২২ কিমি প্রতি ঘণ্টা, আকারে পুরনো সংস্করণের তুলনায় আরও ছোট, ওজন হালকা, ফলে মোতায়েন করা সহজ হবে।বহন ক্ষমতায় ফাইটার জেট এখন একসঙ্গে ৬ থেকে ৭টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারবে, লঞ্চ সহজীকরণে দ্রুত ও নমনীয় উৎক্ষেপণের জন্য বিশেষভাবে নকশা করা, শক্তির সমীকরণে এই উন্নত সংস্করণ ভারতীয় আকাশসেনার আঘাত করার ক্ষমতা বহুগুণ বাড়াবে বলে বিশেষজ্ঞদের মত।

এসইউ ৫৭ ও এস ৪০০ নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে,
ব্রহ্মোস ছাড়াও বৈঠকে গুরুত্ব পেতে পারে রাশিয়ার প্রস্তাবিত এসইউ ৫৭ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। উপযুক্ত ফাইটার জেটের খোঁজে ভারত বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক প্রস্তাব খতিয়ে দেখছে। পুতিন মোদী বৈঠকে এই বিষয়ে অগ্রগতি হতে পারে।

একইসঙ্গে অতিরিক্ত এস ৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার ব্যাপারেও আলোচনা এগোতে পারে। 'অপারেশন সিঁদুরে' ভারতীয় বায়ুসুরক্ষায় এস ৪০০ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

ইউক্রেন সংঘাত নিয়েও কথা হবে
দুই নেতা দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি রাশিয়া ও ইউক্রেন চলমান যুদ্ধ নিয়েও মতবিনিময় করবেন। গত আড়াই বছর ধরে চলা এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারত বরাবরই আলোচনা ও কূটনৈতিক পথকেই প্রধান বলে উল্লেখ করে আসছে।

দিল্লিতে মোদী পুতিন শীর্ষ বৈঠককে কেন্দ্র করে তাই শুধু প্রতিরক্ষা আলোচনা নয়, আন্তর্জাতিক ভূরাজনীতির দিক থেকেও বার্তা মিলবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+