বিশ্বের সর্বোচ্চ নিরাপত্তা ব্যুহে নরেন্দ্র মোদী, ইজরায়েলের সুরক্ষা ব্যবস্থায় তাক লাগাবে

এই গোটা গ্রহে এতটা সুরক্ষিত 'হোটেল স্যুট' কোথাও নেই, যে স্যুট ইজরায়েলে ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য ধার্য করে রাখা হয়।

এই গোটা গ্রহে এতটা সুরক্ষিত 'হোটেল স্যুট' কোথাও নেই, যে স্যুটে ইজরায়েল সফরে গিয়ে আপাতত রয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইজরায়েলের কিং ডেভিড হোটেলের সবচেয়ে সুরক্ষিত স্যুট এখন নরেন্দ্র মোদীর জন্য ধার্য করা হয়েছে । সেখানে কোনওভাবে বোমা হামলা করা সম্ভব নয়, এমনকি কোনও রাসায়নিক হামলাও করা যাবে না। প্রধানমন্ত্রীর জন্য ধার্য করা ওই বিশেষ স্যুটটি এমনই তাক লাগানো স্থাপত্যকলায় তৈরি।[আরও পড়ুন:এই ইজরায়েলি ফুলের নাম 'মোদী', কেন জানেন]

জানা গিয়েছে এই গোটা হোটেলটিও যদি বোমায় উড়ে যায়, তবুও নির্দিষ্টভাবে ওই স্য়ুটটির গায়ে কোনও আঁচ পর্যন্ত লাগবে না। কিং ডেভিড হোটেলের অপরেশনস ডিরেক্টর শেলডন রিটজ জানিয়েছেন , হোটেলের ১১০ টি ঘরকে খালি করে দেওয়া হয়েছে, মোদী ও তাঁর সঙ্গে আসা ভারতীয় প্রতিনিধি দলের জন্য।[আরও পড়ুন:নরেন্দ্র মোদীকে কী নামে সম্বোধন করল ইজরায়েলের সংবাদমাধ্যম, জানেন কি]

বিশ্বের সর্বোচ্চ নিরাপত্তা ব্যুহে নরেন্দ্র মোদী, ইজরায়েলের সুরক্ষা ব্যবস্থায় তাক লাগাবে

প্রধানমমন্ত্রী মোদীর খাদ্য়াভ্যাসের কথা জেনে তাঁরা ডিম ছাড়া চিনি ছাডা় কুকি তৈরি করছে হোটেল কর্তৃপক্ষ। ভারতীয় প্রতিনিধিদল যে ফুল পছন্দ করে, শুধুমাত্র সেই ফুলই তাঁদের ঘরে রাখার অনুমতি দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদীর জন্য গুজরাতি খাবারেরও বন্দোবস্ত করেছে ইজরায়েলের এই রাজকীয় হোটেল। এজন্য খাবারের উপযুক্ত উপকরণও আনানো হয়েছে। মজা করে রিটজ জানান, হোটেলে এখন ভারতীয় খাবার রান্না হওয়ায়, হোটল জুড়ে এখন সুগন্ধি খাদ্যের গন্ধ মো-মো করছে!

বিশ্বের সর্বোচ্চ নিরাপত্তা ব্যুহে নরেন্দ্র মোদী, ইজরায়েলের সুরক্ষা ব্যবস্থায় তাক লাগাবে

রিটজ জানিয়েছেন , বেশ কয়েকজন মার্কিন প্রেসিডেন্টকে , তাঁদের ইজরায়েল সফরে এই হোটলেই রাখা হয়। প্রেসিডেন্ট ক্লিন্টন থেকে বুশ ,ওবামা সবাই এই হোটেলে থেকেছেন বলে জানান রিটজ। আর সেই হোটেলেই আপাতত রয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+