নরেন্দ্র মোদীকে কী নামে সম্বোধন করল ইজরায়েলের সংবাদমাধ্যম, জানেন কি

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী এদেশে আসছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই নামেই সম্বোধন করে বিশেষ সম্মান জানাল ইজরায়েলের সংবাদমাধ্যম।

ওঠো, জাগো। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী এদেশে আসছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই নামেই সম্বোধন করে বিশেষ সম্মান জানাল ইজরায়েলের সংবাদমাধ্যম। এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী ইজরায়েল সফরে গেলেন। [আরও পড়ুন : ঐতিহাসিক ইজরায়েল সফরে নরেন্দ্র মোদী, হিন্দিতে অভ্যর্থনা জানালেন নেতানিয়াহু]

আর এভাবেই মোদীর ঐতিহাসিক সফরকে সম্মান জানিয়ে ইজরায়েলের অন্যতম প্রধান ব্যবসা সংক্রান্ত প্রাত্যহিক 'দ্য মার্কার' হিব্রু ভাষায় সংষ্করণে মোদীকে নিয়ে লিখেছে। ভারত-ইজরায়েল সম্পর্ক নিয়ে যেমন লেখা হয়েছে। তেমনই বলা হয়েছে, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ইজরায়েল সফর ঘিরে প্রচুর প্রত্যাশার পারদ চড়েছিল। তবে তিনি সেভাবে কিছু বলেননি। [আরও পড়ুন : এই ইজরায়েলি ফুলের নাম 'মোদী', কেন জানেন]

নরেন্দ্র মোদীকে কী নামে সম্বোধন করল ইজরায়েলের সংবাদমাধ্যম

এদিকে মোদী ইজরায়েলে এসেছেন। তিনি বিশ্বর বৃহত্তম গণতন্ত্রের নেতা। ১২৫ কোটি মানুষের রাষ্ট্রনেতা। এবং বিশ্বের সবচেয়ে দ্রুতলয়ে বেড়ে চলা অর্থনীতির দেশের প্রতিনিধি। তাঁর প্রতি নজর সকলের রয়েছে।

শুধু এই ব্যবসায়িক প্রাত্যহিকই নয়, ইজরায়েলের স্থানীয় সংবাদপত্র ও খবরের পোর্টালগুলিও মোদীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। জেরুজালেম পোস্ট 'মোদী'স ভিজিট' বলে আলাদা লিঙ্ক তৈরি করে এই সংক্রান্ত সমস্ত খবর সেখানে পোস্ট করছে।

মোদীর ইজরায়েল সফরের আগে থেকেই সেদেশে প্রস্তুতি নেওয়া চলছিল। বিশ্ব যোগ দিবসে ইজরায়েলে যোগ পালন করা হয় ও দেশের সংবাদমাধ্যম তা ফলাও করে প্রচার করেছে। তাছাড়া নেতানিয়াহু মন্ত্রিসভার বৈঠকেও আগেই মোদীর সফরের গুরুত্ব তুলে ধরেন। ভারত-ইজরায়েল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার ডাকও দেন মোদী।

প্রসঙ্গত, নরেন্দ্র মোদী ও বেঞ্জামিন নেতানিয়াহু এর আগে রাষ্ট্রপুঞ্জের বৈঠকের মাঝে দু'বার সাক্ষাৎ করেছেন। তবে এই প্রথম এদের কোনও একজন অন্য দেশে বিদেশ সফরে গেলেন। মোদী-নেতানিয়াহু বহুদিন ধরেই নিয়মিত ফোনে যোগাযোগ রেখেছেন বলেও জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+