ফ্যাশন শো-এ মডেল 'মা', ক্যাটওয়াকের মাঝে শিশুকন্যাকে দিলেন মাতৃদুগ্ধ, দেখুন ভিডিও

কর্মস্থলে মা-রা কেন শিশু সন্তানকে স্তন্যপান করাতে পারবে না? এই বিতর্কে বহু বছর ধরেই চলে আসছে। এই বিতর্কে এবার আরও খানিকটা হলে উসকে দিলেন মডেল মারা মার্টিন। পাঁচ মাসের শিশু কন্যার মা মারা মার্টিন।

কর্মস্থলে মা-রা কেন শিশু সন্তানকে স্তন্যপান করাতে পারবে না? এই বিতর্কে বহু বছর ধরেই চলে আসছে। এই বিতর্কে এবার আরও খানিকটা হলে উসকে দিলেন মডেল মারা মার্টিন। পাঁচ মাসের শিশু কন্যার মা মারা মার্টিন।

কর্মস্থলে মা-রা কেন শিশু সন্তানকে স্তন্যপান করাতে পারবে না? এই বিতর্কে বহু বছর ধরেই চলে আসছে। এই বিতর্কে এবার আরও খানিকটা হলে উসকে দিলেন মডেল মারা মার্টিন। পাঁচ মাসের শিশু কন্যার মা মারা মার্টিন। আমেরিকার মেয়ে মারা মিয়ামিতে স্পোর্টস ইলাস্ট্রেটেড ম্যাগাজিনের ফ্যাশন শো কম্পিটিশনে অংশ নিয়েছিলেন। ১৬ জন ফাইনালিস্টের মধ্যে ছিলেন মারা মার্টিন।

আমেরিকার মেয়ে মারা মিয়ামিতে স্পোর্টস ইলাস্ট্রেটেড ম্যাগাজিনের ফ্যাশন শো কম্পিটিশনে অংশ নিয়েছিলেন। ১৬ জন ফাইনালিস্টের মধ্যে ছিলেন মারা মার্টিন।

মডেলিং করলেও স্পোর্টস ইলাস্ট্রেটেড-এর একটি ওপেন কলে প্রতিযোগিতায় নাম লেখান মারা। মিয়ামি থেকে তিনি প্রতিযোগী হয়েছিলেন। ফ্যাশন শো-এর আয়োজকদের মারা জানিয়েছিলেন তাঁর পাঁচ মাসের শিশুকন্যার কথা। এই ছোট শিশুকন্যাকে একা ফেলে রেখে তাঁর পক্ষে ক্যাটওয়াক করা সম্ভব নয় বলেও আয়োজকদের জানিয়েছিলেন মারা। কারণ শিশুকন্যাকে তিনি ব্রেস্ট ফিড করান। আয়োজকরা মন দিয়ে মারা কথা বুঝেছিলেন এবং শিশুকন্যা সহ তাঁকে ক্যাট ওয়াকের অনুমতি দেওয়া হয়েছিল।

আয়োজকদের অনুমতি পেতেই প্রস্তুতি শুরু করেছিলেন মারা। সোনালি রঙের ওয়ান সোল্ডার বিকিনি-তে তিনি নেমেছিলেন ক্যাটওয়াক করতে। কোলে ছিল তাঁর পাঁচ মাসের শিশুকন্যা।

ক্যাটওয়াক চলাকালীনই দেখা যায় মারা তাঁর পাঁচ মাসের শিশু কন্যাকে ব্রেস্ট ফিড করাচ্ছেন। এই দৃশ্য এরপরই নেট দুনিয়ার ভাইরাল হয়ে যায়। স্পোর্টস ইলাস্ট্রেটেড ম্যাগাজিনও মারা কীর্তিকে কুর্ণিশ জানায়। তারা তাদের ওয়েবসাইটেও মারা ও তাঁর কোলে পাঁচ মাসের শিশু কন্যার ছবি প্রকাশিত করে। এমনকী, ক্যাটওয়াকের ভিডিও আপলোড করা হয়। এরপরই এই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

মারা মার্টিনের এই পদক্ষেপকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন একদল মানুষ। ফেসবুক থেকে টুইটার-সবখানেই বয়ে যাচ্ছে প্রশংসার বন্যা।

অপর একদল মানুষ অবশ্য মারা-র সমালোচনাই করেছেন। প্রচার পাওয়ার জন্যই মারা এমন করেছেন বলে অনেকের দাবি। মা হিসাবে শিশুকন্যার শারীরিক অবস্থার কথা মাথায় রাখা দরকার ছিল বলেও অনেকে মন্তব্য করেছেন। ক্যাটওয়াকের সময় এত ছোট্ট শিশুকে ব্রেস্টফিড করানো মূর্খামি বলেও অনেকে সোশ্যাল মিডিয়ায় দাবি করেন।

মারা মার্টিন ক্যাটওয়াকের সময় শিশুকন্যাকে স্তন্যপান করিয়ে কি ভুল কাজ করেছেন? আপনারা কী বলছেন? জানান আপনাদের মতামত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+