MH17 Disaster: মিসাইলের আঘাতে ধ্বংস হয় বিমান, ১০ বছর পরও বিচারের আশায় ২৮৩টি পরিবার
MH17 Disaster: আজ থেকে ঠিক এক দশক আগের ঘটনা! তারিখটা ছিল ১৭ জুলাই। কিন্তু সালটা ছিল ২০১৪। এমনই একটা দিনে রাশিয়ার ছোঁড়া একটি মিসাইলের আঘাতে মুহূর্তে ধ্বংস হয়ে গিয়েছিল মালয়েশিয়া এয়ারলাইনসের (Malaysia Airlines) ফ্লাইট (flight) এমএইচ-১৭ (MH17)।
প্রায় ৩০০ জন যাত্রীকে নিয়ে সেটি ভেঙে পড়ে ইউক্রেনের পূর্বাঞ্চলে। ঘটনাকে কেন্দ্র করে একেবারে তোলপাড় হয়ে ওঠে বিশ্বের রাজনীতি। ঘটনার কড়া নিন্দা করা হয়।

- MH17 Disaster: ঠিক কী ঘটেছিল?
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চড়ছে উত্তেজনার পারদ। একেবারে যুদ্ধের শুরুতেই এই ঘটনা ঘটে। আজকের মতো এমনই একটা দিনে MH17 বিমানটি নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল। দীর্ঘ পথে যখন ইউক্রেনের ডনবাস অঞ্চলের আকাশসীমা বিমানটি অতিক্রম করছিল, সেই সময় মিসাইল আঘাত হানে বিমানটির উপর।
মুহূর্তের মধ্যে সেটি ভেঙে পড়ে। বিমানে থাকা ৮০ জন শিশু এবং ১৫ জন ক্রু-সহ ২৮৩ জনের মৃত্যু হয়। যাদের মধ্যে ডাচ নাগরিক ছিলেন ১৯৬ জন, মালোয়েশিয়ার নাগরিক ছিলেন ৪৩ জন এবং অস্ট্রেলিয়ার নাগরিক ছিলেন ৩৮ জন। প্রথমদিনে ঘটনা সাধারণ বলে মনে করা হলেও পরে রাশিয়ার ছোঁড়া মিসাইলেই যে এই ঘটনা তা স্পষ্ট নয়। রহস্য উদঘাটন করতে তদন্ত শুরু করে নেদারল্যান্ডস।
- MH17 Disaster: কারা দোষী
এই ঘটনার পরেই রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। শুরু হয় তদন্ত। তদন্তে ২০১৬ সালে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। জানা যায়, রাশিয়ার তৈরি BUK সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেমের সাহায্য ধ্বংস করা হয়। যা রাশিয়া থেকে বিচ্ছিন্নতাবাদী-নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনে উড়েছিল বলেও জানা যায়। যদিও এমন কোনও মিসাইলের আঘাতে কিছু ঘটেনি বলে দাবি করে মস্কো।
- MH17 Disaster: কি ব্যবস্থা নেওয়া হয়
দীর্ঘ বছর ধরে, তদন্ত এবং মামলা চলে। ২০২২ সালে ডাচ আদালত তিনজনকে দোষী সাব্যস্ত করে এবং আজীবন কারাবাসের নির্দেশ দেয়। যার মধ্যে ছিলেন দুজন রাশিয়ান নাগরিক এবং এক ইউক্রেনের বিচ্ছন্নতাবাদী নেতা। যদিও তিনজনই মামলার দায় নিতে অস্বীকার করে এবং আইনি প্রক্রিয়ায় অংশ নেয় না । আদালতের এই নির্দেশে রাজনীতি আছে বলে দাবি করে রাশিয়া। এবং তা খারিজ করে দেয়। যদিও এই ঘটনায় রাষ্ট্রসংঘের International Civil Aviation Organization এখনও রাশিয়ার বিরুদ্ধে তদন্ত জারি রেখেছে। কিন্তু কবে মিলবে বিচার? আদৌও কি পাওয়া যাবে? তা নিয়ে প্রশ্ন রয়েছে ঘটনায় মৃতের পরিবারদের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications