বাংলাদেশে সেনাশাসন, উঠল কারফিউ! স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি, আওয়ামি লিগের কার্যালয়ে আগুন, কেন এই পরিস্থিতি
ঢাকায় সেনাবাহিনী ক্ষমতা দখলের পরে তুলে নেওয়া হয়েছে কারফিউ। মোবাইল ইন্টারনেট ব্যবস্থাও চালু হয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকার গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন।
তবে এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ঢুকে পড়েন অসংখ্য বিক্ষোভকারী। তাঁদেরকে গণভবনের মাঠে হাত উঁচু করে উল্লাস করতে দেখা গিয়েছে। এইসব অনেকের হাতেই গণভবনে ব্যবহার করা বিভিন্ন জিনিস দেখা যায়।

- স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে হামলা
বিক্ষোভকারীরা এদিন হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে। স্থানীয় সময় দুপুর তিনটের দিকে এই দৃশ্য দেখা যায়। দরজা ভেঙে হাজারো বিক্ষোভকারী স্বরাষ্ট্রমন্ত্রী বাড়িতে ঢুকে পড়ে ও জিনিসপত্র লুটপুটের পরে বাকি জিনিসে আগুন লাগিয়ে দেয়।
- আওয়ামি লিগের কার্যালয়ে আগুন
ঢাকার ধানমান্ডিতে ৩/এ আওয়ামি লিগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে আগুন দেয় আন্দোলনকারীরা। সেখানে স্লোগান দিতেও দেখা যায় আন্দোলনকারীদের।
- কেন এই পরিস্থিতি?
বাংলাদেশের অনেকেই বলছেন, সিদ্ধান্ত নিতে দেরির কারণেই এই পরিস্থিতি। প্রথম দফায় কোটা সংস্কার আন্দোলনে তিনি আলোচনার কথা বলেছেন পরে। আবার দ্বিতীয় দফায় আন্দোলন শুরুর অনেক পরে তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বলেন গণভবনের দরজা খোলা।
এছাড়াও এবারের নির্বাচন তিনি নিজেই করিয়েছেন। যেখানে বিরোধীরা অংশ নিতে পারেনি বলে অভিযোগ। অনেকে বলছেন, গত প্রায় কুড়ি বছর ধরে ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। ছাত্র-যুবরা তাঁকেই প্রধানমন্ত্রী দেখেছে। ফলে তাঁদেরকে আন্দোলনে নামানো সহজ হয়েছে বিএনপি ও জামাতের।
- সেনাপ্রধানের আবেদন
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, তিনি সব দায়িত্ব নিচ্ছেন। সংঘাতের মাধ্যমে কিছু পাওয়া যাবে না। প্রতিটি হত্যা ও অন্যায়ের বিচার করা হবে। সাধারণ মানুষের কাছে দেশে শান্তিবজায় রাখার আবেদন জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনপ্রধান বলেন, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামির সঙ্গে বৈঠক করেছেন। তবে সেই বৈঠকে আওয়ামী লিগের কোনও নেতাই উপস্থিত ছিলেন না।
- ভারত হয়ে বিদেশের পথে শেখ হাসিনা
সোমবার বাংলাদেশের সময় দুপুর আড়াইটে নাগাদ বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। সেই সময় সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানাও ছিলেন। তিনি হেলিকপ্টারে পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দেন। তারপর তিনি বিমানে দিল্লি যান। এরপর তাঁর গন্তব্য লন্ডন বলেই জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications