চড়ছে উত্তেজনার পারদ! ভোটগণনায় বাধা দিলে ট্রাম্পের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি বাইডেন শিবিরের
চড়ছে উত্তেজনার পারদ! ভোটগণনায় বাধা দিলে ট্রাম্পের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি বাইডেন শিবিরের
পুরোদমে চলছে ভোট গণনা আমেরিকায়। ফলাফলও আসতে শুরু করেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। কিন্তু চূড়ান্ত নির্ধারণী ফলাফলের জন্য সকলের চোখ এখন ব্যাটল গ্রাউন্ড রাজ্যগুলির দিকে। এদিকে ভোটে এগিয়ে থাকার পূর্বাভাস পেলে আগেই নিজেকে জয়ী বলে ঘোষণা করার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। যা নিয়ে গত দুদিন ধরেই তোলপাড় মার্কিন রাজ্য-রাজনীতি। এমতাবস্থায় ট্রাম্পের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পাল্টা হুশিয়ারি দিতে দেখা গেল জো বাইডেনের ডেমোক্র্যাট শিবিরকেও।

এদিকে গতকাল রাত থেকেই ভোট গণনা শুরুর পর দেখা যাচ্ছে। একাধিক রাজ্যেই বাজিমাত করতে শুরু করেছেন ডমোক্র্যাট শিবিরের প্রার্থীরা। বেশ খানিকটা পিছিয়ে পড়েছেন ডোনাল্ড। এমতাবস্থায় কানাঘুঁষো শোনা যাচ্ছে গণনার মাঝেই রাজনৈতিক ফায়দা খাটিয়ে বলপূর্বক ভোট গণনা প্রক্রিয়া বন্ধ করে দিতে পারেন ট্রাম্প। এমনকী আইনি জটিলতা খাটিয়ে ফলপ্রকাশ রোধ করতে পারেন বলেও খবর।
আর এই প্রসঙ্গেই বর্তমানে মুখ খুললেন বাইডেনের প্রচার টিমের মুখ্য পরিচালক জেন ও'ম্যালি ডিলন। এমনকী প্রয়োজনে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দিতে দেখা যায় তাকে। তার সাফ বক্তব্য, “ আইনি জটিলবতা তৈরি করে, বা আদালতে গিয়ে যদি কোনোভাবে ভোট গণনায় ব্যাঘাত তৈরি করতে চান ট্রাম্প তবে আমরাও প্রস্তুত রয়েছি। প্রয়োজনে আইনি পথেই তার মোকাবিলা করা হবে। আমাদের আইনি পরামর্শদাতারাও এই ক্ষেত্রে প্রস্তুত রয়েছেন।”












Click it and Unblock the Notifications