Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Medical Helicopter Crash: ভয়াবহ দুর্ঘটনা! মাঝ আকাশে ভেঙে পড়ল কপ্টার, পাইলট-সহ মৃত্যু ২ স্বাস্থ্যকর্মীর

Medical Helicopter Crash: মাঝ আকাশে ভেঙে পড়ল মেডিক্যাল হেলিকপ্টার। কপ্টারে থাকা ৩ জনের ঘটনাস্থলেই মৃত্যু (Death)। সোমবার ভয়াবহ ওই দুর্ঘটনা ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে (Mississippi)। ৪৩ নম্বর হাইওয়ের কাছে গভীর জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। পাইলট-সহ মৃত্যু হয়েছে আরও ২ স্বাস্থ্যকর্মীরও (Medical Workers)।

সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ঘটে দুর্ঘটনা। ইউনিভার্সিটি অফ মিসিসিপি মেডিক্যাল সেন্টারের (UNMC) তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ম্যাডিসন কাউন্টির কাছে ভেঙে পড়ে কপ্টার। রস বার্নেট রিজার্ভারের উত্তরে ঘটে দুর্ঘটনা। মেডিক্যাল সেন্টারের দুই স্বাস্থ্যকর্মী ও পাইলটের মৃত্যু হয়েছে। তবে কপ্টারে কোনও রোগী (Patient) ছিলেন না।

copter

দুর্ঘটনা মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় প্রশাসন ও উদ্ধারকারী দলের আধিকারিকরা। মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। মৃতদের নাম পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে। মেডিক্যাল সেন্টারের এক মুখপাত্র তিনজনেরই মৃত্যু নিশ্চিত করেছেন। ইতিমধ্যেই তিন মৃতের পরিবারদের জানানো হয়েছে দুঃসংবাদ। তবে গোপনীয়তা বজায় রাখতে মৃতদের নাম প্রকাশ করা হয়নি। আপাতত দুর্ঘটনার কারণও জানানো হয়নি মেডিক্যাল সেন্টারের তরফে।

এদিকে মিসিসিপির জনসুরক্ষা বিভাগের কমিশনার সিন টিনডেল ভয়াবহ দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। এক্স পোস্টে তিনি লেখেন, "মেডিক্যাল সেন্টারের এয়ার কেয়ার টিমের সঙ্গে হৃদয়বিদারক যে দুর্ঘটনা ঘটেছে, তার জন্যে তাদের পরিবার, পরিজন ও বন্ধুদের আমার সমবেদনা। এই কঠিন সময়ে তাদের যেন ঈশ্বর শক্তি দেন।"

প্রসঙ্গত, দিনকয়েক আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় সিঙ্গেল ইঞ্জিনের বিমান ভেঙে পড়়ে। তবে ওই দুর্ঘটনায় কেউ নিহত হননি। তবে পাঁচজন যাত্রীর সবাই গুরুতর আহত হয়েছিলেন। পার্কিং লটে থাকা যানবাহনের উপর বিমান ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত হয় একাধিক গাড়িও। উল্লেখ্য, এই নিয়ে গত এক মাসে মোট চারবার বিমান দুর্ঘটনার সাক্ষী রইল উত্তর আমেরিকা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+