Bangladesh: ধ্বংসস্তূপে পরিণত মুজিবের সাধের '৩২'! হাসিনার ঘাড়ে দোষ চাপিয়ে ভারতকে 'সাবধান' করলেন ইউনূস

Bangladesh: রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুরের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়। প্রশ্ন উঠছে ইউনূসের ভূমিকা নিয়ে। প্রবল চাপের মুখে অবশেষে বিবৃতি দিল সে দেশের অন্তর্বর্তী সরকার। এই ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করলেও ঘটনার দায় কার্যত শেখ হাসিনার উপরেই চাপাল ইউনূস সরকার।

একই সঙ্গে ভারতকে দেওয়া হল বার্তা। যদিও এই বিষয়ে ভারতের তরফে এখনও কোনও বার্তা দেওয়া হয়নি। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে বিদেশমন্ত্রক। এমনটাই জানা গিয়েছে। (Bangladesh)

Md Yunus

  • Bangladesh: বিবৃতিতে কি বলছেন ইউনূস সরকার?

বিবৃতিতে বলা হয়েছে, ''পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে'''। তবে এই ঘটনা একেবারেই অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলেও উল্লেখ করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সরকারের এই বিবৃতি বাংলাদেশের সংবাদমাধ্যমে দেওয়া হয়। একই সঙ্গে বিবৃতিতে ভারতকেও বার্তা দেওয়া হয়েছে।

বলা হয়েছে, '' সরকার আশা করে, ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন কাজে ব্যবহৃত হতে না দেয় এবং শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয়''। তবে অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না বলেও ইউনূসের দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

  • Bangladesh: তলব করা হয় রাষ্ট্রদূতকেও

শুধু তাই নয়, এই বিষয়ে ভারতকে একটি চিঠি দিয়েছে সে দেশের অন্তবর্তী সরকার। যেখানে হাসিনাকে সাবধান থাকার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, মুখ যাতে বন্ধ রাখে সেই পরামর্শও দেওয়া হয়েছে। অন্যদিকে ঢাকায় নিযুক্ত ভারতীয় উপরাষ্ট্রদূতকেও এদিন তলব করে ইউনূস সরকার। নয়াদিল্লির সঙ্গে এই বিষয়ে কথা বলতে বলা হয়েছে বলে এদিন জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

  • Bangladesh: এক নজরে ঘটনা

ছাত্রদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দেবেন বলে বুধবার ঘোষণা করেন হাসিনা। আর এরপরেই বাংলাদেশে শুরু হয় বিক্ষোভ আন্দোলন। মুজিবের স্মৃতি বিজড়িত বাড়ি সহ সমস্ত ইতিহাস মুছে দেওয়ার ডাক দেওয়া হয়। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়। সেই মতো কয়েকশ মানুষ জড়ো হয় ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে। শুরু হয় ভাঙচুর। এমনকি রাতে বুলডোজার এনে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত স্মৃতি বিজড়িত সেই বাড়ি ভেঙে একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়াও একাধিক বাড়িতেও চলে ভাঙচুরের ঘটনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+