ট্রাম্পের শুল্ক বৃদ্ধির ঘোষণার জের, MCX সোনার দাম রেকর্ড উচ্চতায় বৃদ্ধি পেল, চাপবৃদ্ধি মধ্যবিত্তদের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি বাণিজ্য বাজারে ব্যাপক অনিশ্চয়তা তৈরি করেছে, যার ফলে সোনার দাম সপ্তাহের প্রথম দিনই রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
সোমবার সকালে ভারতের ফিউচার বাজারে (MCX) সোনার দাম প্রতি ১০ গ্রামে ₹৮৫,৩৮৪-তে পৌঁছেছে, যা সর্বোচ্চ।

আন্তর্জাতিক বাজারেও রেকর্ড বৃদ্ধি
গত শুক্রবার স্পট গোল্ড রেকর্ড সর্বোচ্চ $২,৮৮৬.৬২ ডলারে পৌঁছেছে, যা ট্রাম্পের শুল্ক নীতির ফলে সোনার নিরাপদ বিনিয়োগ হিসেবে চাহিদা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। আগামী দিনে এই দাম বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ট্রাম্পের ঘোষিত শুল্কের কারণ ও প্রভাব
- ২৫% শুল্ক: ট্রাম্প ঘোষণা করেছেন যে সব আমদানি ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর ২৫% শুল্ক আরোপ করা হবে।
- একই সাথে তিনি আরও বলেন, যদি কোনো দেশ মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করে, তবে মার্কিন যুক্তরাষ্ট্রও তাদের পণ্যের উপর সমপরিমাণ শুল্ক আরোপ করবে।
- চীন, মেক্সিকো, কানাডার মতো দেশগুলোর ওপর এই শুল্ক চাপাচ্ছেন ট্রাম্প। স্বাভাবিক ভাবেই মনে করা হচ্ছে এই শক্তিশালী দেশগুলির প্রতিক্রিয়া ট্রাম্পের নীতির ফলে বিশ্ব বাণিজ্যের উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে।
এবার আসা যাক সোনার দাম বৃদ্ধির কারণ গুলি নিয়ে-
নিরাপদ বিনিয়োগের চাহিদা: ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা সোনার দিকে ঝুঁকছেন।
মুদ্রাস্ফীতির আশঙ্কা: ট্রাম্পের নীতির কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি বাড়তে পারে, যা ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। ভারতীয় টাকার পতন: সোমবার ভারতীয় টাকার মান ৮৭.৯২-এ নেমে গেছে, যা সোনার দামের উপর প্রভাব ফেলছে।
যারা বিনিয়োগকারী তাঁদের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ, সোনার দামে বর্তমান ঊর্ধ্বগতি নিরাপদ বিনিয়োগের চাহিদার কারণ হয়ে উঠছে। প্রযুক্তিগত বিশ্লেষণ অনুসারে, কিছু সংশোধনমূলক পতনও ঘটতে পারে এই দাম বৃদ্ধির জেরে। যদি দাম ₹৮৩,৮০০ স্তর ভেঙে যায়, তাহলে ₹৮৩,৩০০ পর্যন্ত নেমে আসতে পারে। তবে সামগ্রিকভাবে সোনার বাজারে ইতিবাচক প্রবণতাই বজায় আছে।
ট্রাম্পের শুল্ক নীতির কারণে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। যার প্রভাব পড়বে সাধারণ বাজারেও। এই মুহুর্তে চলছে বিয়ের মরশুম। ফলে সোনার গয়না প্রয়োজন। সেক্ষেত্রে মধ্যবিত্তদের কপালে যে চিন্তার ভাঁজ ভালোই পড়ছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications