Dubai Rain: অতিবৃষ্টিতে ভাসছে মরুভূমি, ভারতীয়দের জন্য হেল্পলাইন নম্বর চালু করল বিদেশমন্ত্রক
দহনে পুড়ছে বাংলা, নদী সমুদ্র পাশে নিয়েও ৪২ ডিগ্রির উপরে উঠে গিয়েছে তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিন আরও দঃসহ গরম পড়তে চলেছে রাজ্যে। তাপপ্রবাহ থেকে বাদ যাবে না গঙ্গার পাড়ের কলকাতা শহরও। এদিকে তপ্ত মরুভূমিতে বন্যা শুরু হয়ে গিয়েছে।
হঠাৎ অস্বাভাবিক বর্ষণে ভিজেছে আরব আমিরশাহীর হাইটেক নগরী দুবাই। এমন বর্ষণ আগে দেখেননি দুবাই বাসী। রাস্তা দিয়ে বসে চলেছে স্রোতের মতো জল। শপিং মলের ছাদ বেয়ে নামছে জলের ধারা। উঁচু উঁচু হাইরাইজ বিল্ডিং ঝড়ের দাপটে অস্থির। সেখানকার বাসিন্দারা রীতিমতো থরহরি কম্প অবস্থায় রয়েছে।

বিমানবন্দরের রানওয়ে পর্যন্ত ডুবে গিয়েছে দুবাইয়ে। এতোটাই বর্ষণ হয়েছে সেখানে। এর আগে কখনও এমন বৃষ্টির কথা ভাবতেই পারেনি দুবাই। রুক্ষ-শুষ্ক মরু অঞ্চল দুবাই। প্রযুক্তির সাহায্যে সেখানে গাছ লাগানো হয়। কিন্তু এমন বর্ষণের কথা তাঁরা ভাবতেই পারেন না। কর্মসূত্রে দুবাইয়ে অসংখ্য ভারতীয় থাকেন।
প্রবল বর্ষণে বিমানবন্দরে জল জমে যাওয়া বহু বিমান উড়তে পারছে না। অনেকেই দেশে ফিরতে পারছেন না। এই পরিস্থিতিতে ভারতীয় বিদেশমন্ত্রক হেল্পলাইন নম্বর চালু করেছে। ভারতে আসার জন্য যাঁরা বিমানবন্দরে আটকে রয়ছেন তাঁদের সুবিধার্থেই এই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেই সঙ্গে যেসব ভারতীয় পর্যটকরা আটকে রয়েছেন সেখানে তাঁদের জন্য ত্রাণ পাঠানো হচ্ছে। সেখানে বসবাসকারী ভারতীয়দের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এই ত্রাণ তাঁদের কাছে পৌঁছে দেওয়া হবে।
ভারতীয়দের সাহায্যে জন আমিরশাহির আধিকারীকদের সঙ্গেও যোগাযোগ করছে বিদেশমন্ত্রক। অতিবর্ষণে গোটা দুবাইয়ে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তার জন্য অনেক ভারতীয় পর্যটক সেখানে আটকে রয়েছেন। গত মঙ্গলবার দুবাইয়ে ১৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ২৪ ঘণ্টায় এই পরিমাণ বৃষ্টি রেকর্ড বললে ভুল হবে না। দুবাই ইন্টারন্যাশনাল বিমানবন্দরে কেবল মাত্র ৯৪.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তার জেরে একাধিক হাইওয়ে এবং রাস্তায় জল জমে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে দুবাইয়ের বন্যার দৃশ্য।












Click it and Unblock the Notifications