তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৭.৩

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৭.৩

বছর শেষের আগের দিনই তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৩। স্থানীয় সময় ভোর সাড়ে তিনটে নাগাদ কম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠের ১৭৩ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। তবে এখনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায়।

রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৭.৩

কয়েকদিন আগেই বড় মাপের ভূমিকম্প অনুভূত হয়েছে সেখানে। এবার সেই একই তীব্রতা অনুভূত হয়েছে। বৃহস্পতিবার ভোটে অনুভূত হয়েছে কম্পন। তীব্রতা ছিল ৭.৩। ইন্দোনেশিয়ার উত্তরদিকের রাজধানী দারউইনের থেকে ৬০০ কিলোিমটার দূরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। ভোর রাতের তীব্র কম্পনে আতঙ্কিত হয়ে পড়েছিলেন বাসিন্দারা।

তীব্র ভূিমকম্পের পর বেশ কয়েকবার আফটার শক অনুভূত হতে পারে আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। এখনও পর্যন্ত বড় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাসিন্দাদের সারাদিনই সতর্ক থাকতে বলা হয়েছে। নির্দেশিকা জারি করে বলা হয়েছে যেন কোনও রকম কম্পন অনুভূত হলেই তাঁরা বাড়ির বাইরে বেরিয়ে আসেন এবং ফাঁকা জায়গায় চলে আসেন। এই নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। এদিকে গোটা দেশেই বর্ষবরণের উৎসব শুরু হয়ে গিয়েছে। একাধিক জায়গায় বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়েছে। পর্যটকরাও রয়েছেন।

কাজেই ইন্দোনেশিয়া সরকারকে বেশি মাত্রায় সতর্ক থাকতে হচ্ছেয। ডিেসম্বর মাসেই আবারও ভূমিকম্প অনুভূত হয়েছিল ইন্দোনেশিয়ায়। সেবারও কম্পনের তীব্রতা ৭.৩-র কাছাকাছি ছিল। সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। তারপরে অবশ্য সেই সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+