Pakistan: ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় থরহরি কম্প পাকিস্তান! মার্কিন বিদেশসচিবকে ফোনে আর্তি পাক প্রধানমন্ত্রীর

Pakistan: পহেলগাঁওতে জঙ্গি হামলার ১০ দিন হতে চললেও এখনও জঙ্গিরা অধরা। যেকোনও সময় ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় পাকিস্তান। সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অবস্থায় থরহরিকম্প অবস্থা পাকিস্তানের। বুধবার মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও-র ফোন আসতেই কার্যত কাকুতি মিনতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের।

বুধবার রাতে পাক প্রধানমন্ত্রী শরিফ ও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছিলেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। দু'পক্ষকেই সংযত হওয়ার বার্তা দেন তিনি। পহেলগাঁও হামলায় প্রাণ গিয়েছে ২৬ জন নিরীহ পর্যটকের। জয়শঙ্করের সঙ্গে ফোনালাপে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে গভীর শোক প্রকাশ করেন রুবিও। নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি। সন্ত্রাসবাদ দমনে ভারতের সঙ্গে আমেরিকা যৌথভাবে কাজ করবে বলেও আশ্বাস দেন মার্কো।

rubio

বুধবার রুবিওর সঙ্গে কথোপকথনের বিষয়টি বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। লেখেন, জঙ্গি হামলার ষড়যন্ত্রকারী, মদতদাতাদের বিচারের আওতায় আনা হবে। অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে প্রেস রিলিজে জানানো হয়, রুবিওর সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফেরও। জঙ্গি হামলার দায় অস্বীকার করে পাকিস্তানের অবস্থান রুবিওকে জানান শাহবাজ।

রুবিওর সঙ্গে ফোনালাপে ভারতের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ করেন শাহবাজ। তাঁকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএফপি জানায়, "ভারতের উসকানির জেরে সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের যে পরিকল্পনা রয়েছে, তাতে ব্যাঘাত ঘটতে পারে।" পহেলগাঁও হামলার পর থেকেই একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত। ভারতকে ক্ষোভের আগুনে ফুঁসতে দেখে শঙ্কিত পাক প্রধানমন্ত্রী। এই অবস্থায় দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখতে দুই পরমাণু শক্তিধর দেশকেই আহ্বান জানিয়েছেন মার্কো রুবিও।

Take a Poll

পহেলগাঁও জঙ্গি হামলার দায় অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ভারত যাতে আর না কোনও কড়া পদক্ষেপ বা মন্তব্য না করে, তার জন্য মার্কিন বিদেশসচিবকে অনুরোধ পাকিস্তানের। এদিকে, পাকিস্তান সমস্ত দায় এড়িয়ে ভারতের বিরুদ্ধে উসকানির অভিযোগ আনলেও বুধবার ফের একবার কড়া পদক্ষেপ নিল ভারত।

পাকিস্তানের পরিচালিত বা লিজ নেওয়া সমস্ত বিমানের জন্য এদেশের আকাশসীমা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার ৩০ এপ্রিল NOTAM (বিমানকর্মীদের জন্য নোটিস) জারি করে ২৩ মে পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর রাখা হয়েছে। যদিও প্রত্যাঘাতের ভয়ে আগেভাগেই ভারতের আকাশসীমা এড়িয়ে চলছিল পাকিস্তানের বিমানগুলি। এর আগে পাকিস্তানও তাদের আকাশসীমা ভারতের জন্য বন্ধ করে দিয়েছিল। যদিও বর্তমানে ভারত যাতে আর কড়া পদক্ষেপ না করে, তাই রুবিওকে আর্তি পরিবারের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+