Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফের রহস্যমৃত্যু! চা বাগান থেকে উদ্ধার শ্রমিক যুবকের হাত-পা বাঁধা দেহ, হচ্ছে টা কী বাংলাদেশে?

বাংলাদেশে নির্বাচন (Bangladesh Election) আজ। সকাল ৭টা (ভারতীয় সময়) থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। আর তার ঠিক আগেই বাংলাদেশে ঘটে গেছে আবারও এক চাঞ্চল্যকর ঘটনা। ভোটগ্রহণ শুরুর ঠিক আগের দিন মৌলভীবাজারের কমলগঞ্জে একটি চা বাগান থেকে উদ্ধার হয়েছে ২৮ বছরের যুবকের হাত-পা বাঁধা মৃতদেহ। নিহত ওই ব্যক্তির নাম রতন শুভ কর। তাঁর শরীরে একাধিক গভীর আঘাতের চিহ্নও পাওয়া গিয়েছে। তবে কে বা কারা এই খুনের সঙ্গে জড়িত আছে, তা এখনও স্পষ্ট হয়নি।

-

নিহত ওই ব্যক্তির পরিবার দাবি করছে যে, মঙ্গলবার রাত থেকেই রতন নিখোঁজ ছিলেন। বুধবার অর্থাৎ গতকাল খবর আসে যে, চা বাগানের ভিতরে এক যুবকের হাত-পা বাঁধা দেহ পড়ে রয়েছে। তাড়াতাড়ি ঘটনাস্থলে গিয়ে পরিবার মৃত দেহটি শনাক্ত করে। জানা গিয়েছে যে, রতন নিজে একজন চা বাগানের শ্রমিক ছিলেন। তাঁর বাবাও একই বাগানে কাজ করেন। পরিবারের দাবি যে, কারও সঙ্গে তাঁর কোনও শত্রুতাও ছিল না রতনের।

খবর পাওয়ার পর কমলগঞ্জ থানার পুলিশ দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। ওসি আব্দুল আউয়াল জানিয়েছেন যে, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, আজ সকাল ৭টা (ভারতীয় সময়) থেকেই বাংলাদেশে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। কিন্তু ভোটগ্রহণ শুরুর আগে থেকেই দেশের বিভিন্ন জায়গায় গুলি চলা থেকে শুরু করে বোমাবাজি, হামলার একাদিক অভিযোগ উঠেছে। তবে এই হত্যার সঙ্গে নির্বাচনী অশান্তির কোনও যোগাযোগ রয়েছে কি না, তা এখনও পরিষ্কার হয়নি।

গত কয়েক মাসের মধ্যে বাংলাদেশে একাধিক খুনের ঘটনা সামনে এসেছে। তরুণ নেতা ওসমান হাদির মৃত্যুর পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। ময়মনসিংহে যুবক দীপুচন্দ্র দাস খুনের পর তাঁর দেহে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও দেশজুড়ে ক্ষোভ তৈরি করেছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+