ব্রাজিলিয়ান প্রেসিডেন্টের সঙ্গে ভিডিও কনফারেন্স, স্নান করতে করতে চলল বৈঠক !

লকডাউনের জেরে গৃহ বন্দী বিশ্বের কোটি কোটি মানুষ। কার্যত বাধ্য হয়েই ঘরে বসেই অফিসের কাজ সারছেন অনেকে। ভিডিও কল, জুম অ্যাপে চলছে বৈঠক। আর এই তালিকা থেকে বাদ যাচ্ছেন না প্রশাসনের কর্মকর্তারা। এবার ব্রাজিলিয়ান প্রেসিডেন্টের সঙ্গে ভিডিও কলে মিটিং করতে গিয়েই ঘটল বিপত্তি।

ব্রাজিলিয়ান প্রেসিডেন্টের সঙ্গে ভিডিও কনফারেন্স, স্নান করতে করতে চলল বৈঠক !


এরকমই একটি বৈঠক সার ছিলেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জাইর বলসোনারো। এবার জুম অ্যাপে সেই অনলাইন মিটিং চলাকালীন স্নান করতে দেখা গেল এক ব্রাজিলিয়ান ব্যবসায়ীকে। ভিডিও কল করতে করতে বাথরুমে ক্যামেরা ছেড়ে চলে যাওয়াতেই এই বিপত্তি বলে জানা যাচ্ছে। সাও পাওলোর ফেডারেশন অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি পাওলো স্কাফে জুম অ্যাপে এই ভিডিও কনফারেন্সের ডাক দিয়েছিলেন বলে খবর।

পরবর্তীতে ২৪ জন বিভিন্ন সংস্থার কর্তা ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে অনলাইনে বৈঠক শুরু করেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট। সম্প্রতি অ্যান্ড্রেস রেপেটো নামের একজন টুইটার ব্যবহারকারী এই অনলাইন মিটিংয়ের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। যেখানে ২৪ জন কর্মকর্তার মধ্যে একজনকে বাথরুমে স্নান করতে দেখা যাচ্ছে। ইতিমধ্যেই ওই স্ক্রিনশট ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও স্নানের দৃশ্যে দেখা যাওয়া কর্মকর্তার পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+