Mamata Oxford Speech: কলকাতাতেও অক্সফোর্ডের ক্যাম্পাস! আশার আলো জাগালেন মমতা

Mamata Oxford Speech: কলকাতার মাটিতে অক্সফোর্ডের ক্যাম্পাস চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অস্কফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজের প্রেক্ষাগৃহ 'দ্য হাব'-এ নারী ক্ষমতায়ন নিয়ে বিশেষ বক্তব্য রাখেন। আর তা বলতে গিয়ে একদিকে বাংলার একাধিক সামাজিক প্রকল্পের কথা তুলে ধরেন অন্যদিকে শিল্প থেকে কর্মসংস্থান নিয়েও বিশ্বের মঞ্চে বার্তা দেন প্রশাসনিক প্রধান।

আর তা বলতে (Mamata Oxford Speech) গিয়েই এদিন কলকাতাতেও একটি অক্সফোর্ডের ক্যাম্পাস চান। বলেন, কলকাতাতেও একটি অক্সফোর্ডের ক্যাম্পাস হোক। ভারতে কলকাতা থেকেই শুরুটা হোক। যা খবর, এই বিষয়ে প্রশাসনিক প্রধান বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ আশ্বাস দিয়েছেন।

Mamata Oxford Speech

Mamata Oxford Speech: আলাপচারিতায় একাধিক বিষয় উঠে আসে

এদিন বক্তব্যের শেষে প্রশ্নত্তর পর্বে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর এনার্জি থেকে শুরু করে ভারতের অর্থনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরেন। এমনকী ভারতের ভবিষ্যত কীভাবে দেখেন সেই প্রশ্নের উত্তর দেন। ভারতের অর্থনৈতিক প্রসঙ্গে প্রশাসনিক প্রধান বলেন, করোনার পর সকলেই অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়। তবে এটা আভ্যন্তরীন বিষয়। সবটা বলা যায় না। তবে আগামিদিনে ভারতের ভবিষ্যত প্রসঙ্গে মমতা জানান, আমার এই বিষয়ে বলা ঠিক নয়। তবে দেশের নাগরিক হিসাবে অবশ্যই উন্নতি চাই।

Mamata Oxford Speech: এক টাকাও নিই না

এদিন মমতা বলেন, সরকার থেকে এক টাকাও বেতন নিই না। এমনকী পেনশন নেন না বলেও জানান। মুখ্যমন্ত্রীর কথায় শতাধিকের বেশি বই আছে। সেগুলির রয়্যালটি থেকে তাঁর চলে যায় বলে এদিন মন্তব্য করেন। তবে আগে ছবি আঁকতেন এবং তা বিক্রি করেও টাকা উপার্জন হতো। কিন্তু তা নিয়েও বিজেপি লাফালাফি করায় এখন ছবি বিক্রি করেন না বলেও মন্তব্য করেন এদিন মুখ্যমন্ত্রী। সব শেষে আবার একবার মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, কলকাতাতে একটা ক্যাম্পাস তৈরি করার জন্যে।

Mamata Oxford Speech: ঘুরে দেখেন ক্যাম্পাস

বলে রাখা প্রয়োজন এদিন নির্দিষ্ট সময়ের অনেক আগে অস্কফোর্ড ক্যাম্পাস পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেখানে তাঁকে বিশ্ববিদ্যালয়ের তরফে আধিকারিকরা স্বাগত জানান। শুধু তাই নয়, ঘুরে দেখেন গোটা বিশ্ববিদ্যালয় চত্বর। সেখানে ছড়িয়ে থাকা একাধিক ইতিহাস, ফলক দেখেন। এমনকী যান লাইব্রেরিতেও। পড়ে ভারত সংক্রান্ত ফ্যাকাল্টি এবং গবেষকদের সঙ্গে একটি আলোচনাতেও অংশ নেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গেই ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় সহ একাধিক সরকারি প্রতিনিধি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+