Mamata Banerjee: অক্সফোর্ড-ভাষণে অশান্তি, মাথায় ব্যান্ডেজ বাঁধা ছবি দেখালেন মমতা; আঁচ করেই আগাম প্রস্তুতি?
Mamata Oxford Speech: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের মাঝেই প্রবল বিরোধিতা ধেয়ে এল দর্শকাসন থেকে। যুক্তরাজ্যের এসএফআইয়ের প্রশ্নের মুখে পড়তে হল মমতাকে। মহা নাটকীয় পরিস্থিতিতে মেজাজ না হারিয়ে ১৯৯৩ সালে মহাকরণ অভিযানে চোট পাওয়া ছবি প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। মনে করালেন, কীভাবে তাঁকে মারার চেষ্টা হয়েছিল। যেন বিরোধিতা হবে জেনেই প্রস্তুতি সারা হয়েছিল আগেভাগেই।
বৃহস্পতিবার বক্তব্যের শুরুতে মমতা বলেন, ছাত্ররাই আগামীর ভবিষ্যৎ। এরপর কথায় কথায় রাজ্যে বিনিয়োগ নিয়ে যখন পরিসংখ্যান পেশ করতে থাকেন তিনি, ঠিক তখনই দর্শকাসন থেকে প্রশ্ন ধেয়ে আসে। একপক্ষ অবশ্য বোঝানোর চেষ্টা করে, এটা সাংবাদিক বৈঠক নয়, বক্তৃতা শেষ করতে দেওয়া হোক। কিন্তু প্রশ্নকর্তাদের নাছোড় মনোভাবে মুখ্যমন্ত্রীকে উত্তরও দিতে দেখা যায়।

প্রশ্নকর্তাদের অভিযোগ ছিল, টাটাকে সিঙ্গুর থেকে তাড়িয়েছেন মমতা, অথচ এখন মিথ্যাচার করছেন। পাল্টা মুখ্যমন্ত্রী বলেন, তিনি মিথ্যে বলছেন না। আরজি কর নিয়ে প্রশ্নেও মমতা বলেন, সেটি এখন বিচারাধীন রয়েছে। তবে এতটুকু মেজাজ হারাননি মমতা। বরং অক্সফোর্ডের ভাষণ নাটকীয় মোড় নিল মমতা ১৯৯৩-এর ছবি বের করতেই।
১৯৯৩ সালে রাজ্যে তৎকালীন বাম আমলে মহাকরণ অভিযানে গুরুতর চোট পাওয়া অবস্থায় মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ছবি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্নকর্তাদের 'ভাই' সম্বোধন করে মমতা বলেন, "এই ছবিটি দেখুন। কীভাবে আপনার দল আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। এটা নাটকের মঞ্চ নয়। রাজনীতির মঞ্চ করবেন না। তার চেয়ে বরং বাংলায় আসুন। আপনার দলকে বলুন শক্তিবৃদ্ধি করতে।"
যেন আগে থেকেই সারা ছিল সবটা। এসএফআইয়ের প্রশ্ন, তারপর বাম আমলের তাঁর চোট পাওয়ার ছবি প্রকাশ। মমতার ভাষণে কেউ ঝামেলা পাকাতে পারে, এ আভাস কি তাহলে আগে থেকেই ছিল? এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। যদিও এরপরেও চলতে থাকে বাদানুবাদ। সমালোচকদের বাম-অতি বাম বলে নিশানাও করেন মমতা। নিজের রাজনৈতিক লড়াইয়ের বর্ণনা দিয়ে প্রশ্নবাণ সামলে আরও কিছুক্ষণ পর বক্তৃতা শেষ করেন মুখ্যমন্ত্রী।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications