Maldives: মুখ ফিরিয়েছে ভারত, চিনের কাছে পর্যটক ভিক্ষা মলদ্বীপের প্রেসিডেন্টের
পর্যটনই অর্থনীতি দেশে। সেই পর্যটনই ধাক্কা খেয়েছে মলদ্বীপ। মুখ ফিরিয়েছে ভারতীয় পর্যটকরা। শেষে চিনের কাছে পর্যটক ভিক্ষা করলেন মলদ্বীপের প্রেসিডেন্ট। চিনের কাছে তিনি অনুরোধ করেছেন বেশি করে যেন মলদ্বীপে পর্যটক পাঠান চিনের প্রেসিডেন্ট।
মলদ্বীপের প্রেসিডেন্টের চিনের কাছে এই পর্যটক ভিক্ষা থেকেই প্রমাণ হয়ে গিয়েছে ভারতীয় পর্যটকদের উপর কতটা নির্ভর করত মলদ্বীপের অর্থনীতি। কিন্তু হাতের লক্ষ্মী পায়ে ঠেলেছে মলদ্বীপ। গত কয়েকদিন ধরে মলদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক হঠাৎ করে তিক্ত হয়ে উঠেছে।

মলদ্বীপের কয়েকজন মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে কুমন্তব্য করেন। তাতে প্রবল রুষ্ট হয় ভারত। এবং সোশ্যাল মিিডয়ায় এই নিয়ে রীতিমতো ঝড়ওঠে। ভারতের পক্ষ থেকে মলদ্বীপকে এই নিয়ে কড়া বার্তা দেওয়া হয়। মলদ্বীপ সরকারও মন্তব্যকারী মন্ত্রীদের বহিষ্কার করে। কিন্তু তাতেও উত্তেজনা থামেনি দুই দেশের মধ্যে।
এদিকে সোশ্যাল মিডিয়া জুড়ে মলদ্বীপ বয়কটের ট্রেন্ট শুরু হয়ে যায়। তার জেরে কয়েক হাজার ভারতীয় পর্যটক মলদ্বীপের সফর বাতিল করেছেন। ভারতীয় পর্যটন সংস্থাগুলিও ভারতীয় পর্যটকদের এই মুহূর্তে মলদ্বীপ সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে হাজার হাজার বিমানের টিকিট বাতিল করেছে ভারতীয় পর্যটকরা। হঠাৎ করে ভারতীয় পর্যটকে ভাটা পড়ায় মলদ্বীপ সরকার সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে।
কারণ মলদ্বীপের অর্থনীতির মূল উৎস্য হল পর্যটন। প্রতিবছর কোটি কোটি পর্যটক মলদ্বীপে আসেন। তার মধ্যে সিংহভাগ ভারতীয়। এই পরিস্থিতিতে চিনের দ্বারস্থ হয়েছেন মলদ্বীপের প্রেসিডেন্ট। িচনের প্রেসিেডন্ট শি জিনপিংয়ের কাছে অনুরোধ করেছেন তিনি চিন থেকে যেন বেশি করে পর্যটক পাঠান মলদ্বীপে।
মলদ্বীপের প্রেসিডেন্ট বলেছেন, করোনা পূর্ববর্তী সময়ে চিনেরই সবচেয়ে বেশি পর্যটক মলদ্বীপে আসতেন। আবারও সেই হারেই চিনা পর্যটক মলদ্বীপে আসুন সেটাই চাইছেন তাঁরা। ইতিমধ্যেই এই নিয়ে চিনের সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরু করেছে মলদ্বীপ। পর্যটনে ধাক্কা সামলাতে তাঁরা মরিয়া হয়ে উঠেছেন।












Click it and Unblock the Notifications