ক্ষমতার পালাবদলের পর সেনাবাহিনীতে বড় রদবদল, ভারত থেকে ডিফেন্স অ্যাডভাইজার প্রত্যাহার
বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পালাবদলের পর এবার বড়সড় রদবদল সেনাবাহিনীতেও। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই তারেক রহমান সামরিক নেতৃত্বে ব্যাপক পরিবর্তনের অনুমোদন দিয়েছেন। ১৭ ফেব্রুয়ারির পর নতুন প্রশাসন গঠনের সঙ্গে সঙ্গেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানা গিয়েছে।
জানাগেছে সেনা সদর দপ্তর থেকেই একাধিক গুরুত্বপূর্ণ পদে বদলির নির্দেশ জারি হয়। বিশ্লেষকদের মতে, পূর্ববর্তী প্রশাসন যার নেতৃত্বে ছিলেন মহম্মদ ইউনূস, তাঁদের আমলে নিয়োগপ্রাপ্ত শীর্ষ আধিকারিকদের সরিয়ে নতুন নেতৃত্ব নিজের অবস্থান শক্ত করতে চাইছে। উল্লেখ্য, ইউনূসের সরকার গঠিত হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপসারণের পর।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ নিয়োগ হিসেবে লেফটেন্যান্ট জেনারেল এম মাইনুর রহমানকে চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) পদে বসানো হয়েছে। এর আগে তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (এআরটিডিসি) এর জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্বে ছিলেন। অবসর পূর্ব ছুটিতে যাওয়া লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামিমের স্থলাভিষিক্ত হলেন তিনি।
অন্যদিকে, বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) এর মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী। বর্তমানে তিনি ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে সেনা সদর দপ্তরে কর্মরত। পদোন্নতির পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন। তাঁর পূর্বসূরি মেজর জেনারেল মহম্মদ জাহাঙ্গীর আলমকে বিদেশ মন্ত্রকে রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হয়েছে।
প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) পদ থেকেও সরানো হয়েছে লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে। তাঁকে বিদেশ মন্ত্রকে সংযুক্ত করা হয়েছে কূটনৈতিক দায়িত্বের প্রস্তুতির জন্য। নতুন পিএসও হিসেবে দায়িত্ব নিয়েছেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ পদক্ষেপগুলির একটি ভারতে বাংলাদেশের হাই কমিশনে কর্মরত প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ হাফিজুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে মেজর জেনারেল পদে উন্নীত করে ৫৫ তম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে নিয়োগ করা হয়েছে। ওই ডিভিশনের প্রাক্তন কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে পূর্ববঙ্গ রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে।
নতুন সরকারের এই দ্রুত ও বিস্তৃত সামরিক রদবদলকে অনেকেই প্রশাসনিক নিয়ন্ত্রণ সুসংহত করার কৌশল হিসেবে দেখছেন। রাজনৈতিক পট পরিবর্তনের আবহে সেনাবাহিনীর শীর্ষস্তরে এই পুনর্বিন্যাস ভবিষ্যতে দেশের নীতি ও নিরাপত্তা কাঠামোতে কী প্রভাব ফেলে, সেদিকেই এখন নজর কূটনৈতিক ও কৌশলগত মহলের।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications