Earthquake in USA: পশ্চিম টেক্সাসে ভয়াবহ ভূমিকম্প! সব থেকে শক্তিশালী কম্পনের একটিতে আতঙ্কিত বাসিন্দারা রাস্তায়
পশ্চিম টেক্সাসে ভয়াবহ ভূমিকম্প। টেক্সাসের সব থেকে শক্তিশালী ভূমিকম্পের একটিতে স্থানীয় সময় শুক্রবার সন্ধেয় সেখানকার তেল ও ফ্র্যাঙ্কিংএ-র কাজে আঘাত হানে। ইউনাইটেড স্টেটসের জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, ভূমিকম্
পশ্চিম টেক্সাসে ভয়াবহ ভূমিকম্প। টেক্সাসের সব থেকে শক্তিশালী ভূমিকম্পের একটিতে স্থানীয় সময় শুক্রবার সন্ধেয় সেখানকার তেল ও ফ্র্যাঙ্কিংএ-র কাজে আঘাত হানে। ইউনাইটেড স্টেটসের জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পটি হয় টেক্সাসের গ্রামীণ এলাকার ভূখণ্ডের প্রায় ৩ মাইল নিচে।

প্রায় একমাস আগে পশ্চিম টেক্সাসে একইমাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ১৬ নভেম্বরের সেই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৩। কেন্দ্রস্থল ছিল মিডল্যান্ডের প্রায় ৯৫ মাইল পশ্চিমে।
শুক্রবারের ভূমিকম্প কেন্দ্রস্থল ছিল মিডল্যান্ডের প্রায় ১৪ মাইল উত্তর-উত্তর-পশ্চিমে। যার গভীরতা ছিল ৫.৬ মাইল। এই ভূমিকম্পটি টেক্সাসের ইতিহাসে চতুর্থ শক্তিশালী ভূমিকম্প বলে জানানো হয়েছে। টেক্সাসের অ্যামারিলো, অ্যাবালিন, কার্লসবাদ, সর্বত্রই এই ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পরে সেখানে কব তীব্রতার বেশ কিছু আফ্টার শক অনুভূত হয়েছে।
সিসমোলজিস্টদের তরফে বলা হয়েছে, টেক্সাসে ছোট ভূমিকম্প অস্বাভাবিক কিছু নয়। তবে বড় ভূমিকম্পের ঘটনা বিরল। বিশেষজ্ঞদের তরফে জানানো হয়েছে, যে এলাকায় ভূমিকম্পটি হয়েছে, সেখানে তেল ও গ্যাস পাওয়া যায়। ফলে পুরো বিষয়টির দিকে নজর রাখা হচ্ছে।
ইউএস জিওলজিক্যাল সার্ভের দেওয়া তথ্য অনুযায়ী ১৯৩১-এ ভ্যালেন্টাইন শহরে রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প হয়। এখন এখনও পর্যন্ত সেখানে সব থেকে শক্তিশালী।












Click it and Unblock the Notifications