শেষ রক্ষা হল না নীরব মোদীর, ভারতে প্রত্যর্পণের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদনের আর্জি খারিজ লন্ডন হাইকোর্টে
শেষ রক্ষা হল না নীরব মোদীর, ভারতে প্রত্যর্পণের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদনের আর্জি খারিজ লন্ডন হাইকোর্টে
ভারতে প্রত্যর্পণে আর কোনও বাধাই থাকল না। লন্ডন হাইকোর্ট খারিজ করে দিল নীরব মোদীর আর্জি। ভারতের প্রত্যর্পণ রুখতে ব্রিটেনের সুপ্রিম কোর্টে আবেদন করতে চেয়েছিলেন নীরব মোদী। তার জন্য লন্জন হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন। কিন্তু লন্ডন হাইকোর্ট সেই আর্জি খারিজ করে দেয়। কাজেই নীরব মোদীর ভারতে প্রত্যর্পণের আর তেমন কোনও বাধাই থাকছে না।

ভারতে নিয়ে আসার পর কোথায় রাখা হবে নীরব মোদীকে তার প্রস্তুতি আগেই করা হয়েছে। মহারাষ্ট্রের ইয়েরওয়াড়া জেলে ঠিক বিজয় মালিয়ার পাশের সেলেই রাখা হবে নীরব মোদীকে। পাশাপাশি দুই ঋণখেলাপির সেল তৈরি করা হয়ে গিয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে নীরব মোদীকে ভারতে নিয়ে আসার তোরজোর করা হচ্ছে। ভারতের জনপ্রিয় গয়না প্রস্তুতকারক সংস্থার মালিক ছিলেন নীরব মোদী এবং তাঁর মামা মেহুল চোকসি।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ১২ হাজার কোটি টাকা ঋণ নিয়ে তারা পালিয়ে যান। তাঁদের আর খোঁজ পাওয়া যায়নি দেশে। নীরব মোদী পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিলেন লন্ডনে। বেশ কিছুদিন সেখানে গাঢাকা দিয়ে থাকার পর ইন্টারপোল মারফৎ তার হদিশ পায় সিবিআই। নীরব মোদী এবং মেহুল চোকসির বিরুদ্ধে ইতিমধ্যেই ইডি এবং সিবিআই যৌথ তদন্ত চালাচ্ছে। নীরব মোদীকে গ্রেফতার করে লন্ডনের পুলিশ। আপাতত লন্ডনের জেলেই রয়েছেন তিনি। লন্ডন হাইকোর্ট ইতিমধ্যেই নীরব মোদীকে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিয়েছে।
ইতিমধ্যে নীরব মোদীকেও ভারতে নিয়ে আসার তোরজোর শুরু করে দিয়েছে মোদী সরকার। ২০২৪-র লোকসভা ভোটের আগে ঋণ খেলাপীদের ভারতে এনে বড় চমক দিতে চাইছে মোদী সরকার। এমনই মনে করছে রাজনৈতিক মহল। কারণ বিরোধীরা বারবার এই ঋণ খেলাপীদের ভারতে ফেরানো নিয়ে মোদী সরকারকে বারবার নিশানা করেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications