২৬/১১-র মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের সহযোগী নিকেশ, করাচিতে গুলি করে হত্যা

গতকাল বালুচিস্তানে আত্মঘাতী বিস্ফোরণের পর রবিবার করাচিতে খুন এক লস্কর-ই-তৈবা জঙ্গি। সে আবার ২৬/১১-র মাস্টার মাইন্ড হাফিজ সইদের ঘনিষ্ঠ সহযোগী। করাচির রাস্তায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর।

পাকিস্তােনর প্রথম সারির সংবাদ পত্র ডন সূত্রে খবর, কেসর ফারুকি নামে ওই জঙ্গি লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠার সময় থেকেই ছিল। শনিবার করাচির সামনাবাদে ধর্মীয়স্থানের কাছেই এই জঙ্গিকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে জানা গিয়েছে।

pakistan

২৬/১১-র মুম্বই হামলায় মাস্টারমাইন্ড হাফিজ সইদের সহযোগী ছিলেন এই মুফতি কেশর ফারুক নামে সেই লস্কর জঙ্গি। মুম্বই হামলার পরিকল্পনাতেও সাহায্য করেছিল সে। করাচির রাস্তায় পিছন থেকে তাকে গুলি করা হয়েছিল। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানায়।

সোশ্যাল মিডিয়ায় ফারুকির হত্যাকাণ্ডের ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। এই হামলায় ১০ বছরের এক বালকও জখম হয়েছে গুলিতে বলে জানা গিয়েছে। ঘটনার পরেই করাচি শহরে উত্তেজনা ছড়িয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য সামনেই পাকিস্তানের সাধারণ নির্বাচন। খুব সম্ভবত জানুয়ারি মাসে নির্বাচন করানোর কথা। প্রায় দেউলিয়া দশায় চলে গিয়েছে গোটা পাকিস্তনা। অগ্নিমূল্য জিনিসের দাম। তার উপরে জঙ্গি কার্যকলাপের তৎপরতা বেড়েছে। একাধিক জায়গায় আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটতে।

২ দিন আগেই পাকিস্তানের বালুচিস্তানে ভয়াবহ আকত্মঘাতী বিস্ফোরণ ঘটে। তাতে কমপক্ষে ৫২ জনের মৃত্যু হয়। এই ঘটনায় বাইরের কোনও হাত রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। এই ঘটনায় এখনও কেউ দায় স্বীকার করেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+