লার্স ভিকস: ইসলামের নবীর ব্যঙ্গচিত্র আঁকা কার্টুনিস্ট সড়ক দুর্ঘটনায় নিহত
সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস নবীর ব্যঙ্গচিত্র আঁকার পর হত্যার হুমকির পেয়েছিলেন। এ কারণে তাকে পুলিশী নিরাপত্তা দেয়া হত।
ইসলাম ধর্মের নবীর ব্যঙ্গচিত্র এঁকেছিলেন যে সুইডিশ কার্টুনিস্ট, সেই লার্স ভিকস সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে সেখানকার স্থানীয় গণমাধ্যম খবর দিয়েছে।
ওই খবরে বলা হয়েছে যে মি. ভিকস পুলিশের একটি গাড়িতে চড়ে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কইয়ার্ড শহরে ভ্রমণ করছিলেন এবং সেই সময় একটি ট্রাকের সাথে গাড়িটির সংঘর্ষ ঘটে।
সংঘর্ষে পুলিশের দু'জন কর্মকর্তাও নিহত হন। আর আহত হন ট্রাকটির ড্রাইভার।
পচাত্তর বছর বয়সী ভিকস তার আঁকা ব্যঙ্গচিত্রের কারণে হত্যার হুমকির পেয়েছিলেন। এ কারণে তাকে পুলিশী নিরাপত্তা দেয়া হত।
২০০৭ সালে তার আঁকা ছবি প্রকাশিত হলে বহু মুসলমান ক্ষুব্ধ হন। নবীর ছবি আঁকা ইসলামের দৃষ্টিতে ব্লাসফেমি হিসেবে গণ্য হয়।
রবিবারের এই দুর্ঘটনায় নিহতদের পরিচয় পুলিশ প্রকাশ করেনি। তবে ভিকসের সঙ্গী স্টকহোম থেকে প্রকাশিত ডাগেন নাইটার পত্রিকার কাছে খবরটি নিশ্চিত করেছেন।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, সংঘর্ষটি কীভাবে হয়েছে তা এখানে স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে অন্য কোন পক্ষের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।
- ফ্রান্সে নবীর কার্টুন ও 'অবমাননা': ঢাকায় ইসলামপন্থীদের ব্যাপক বিক্ষোভ
- বিতর্কিত ডেনিশ কার্টুনিস্ট কার্ট ওয়েস্টারগার্ড মারা গেছেন
- নবীর কার্টুন দেখানো শিক্ষকের শিরশ্ছেদ নিয়ে উত্তাল 'ধর্মনিরপেক্ষ' ফ্রান্স
লার্স ভিকসের আঁকা সেই ব্যঙ্গচিত্র মুসলিম বিশ্বে এতটাই ক্ষোভ তৈরি করে যে সুইডেনের তখনকার প্রধানমন্ত্রী ফ্রেডরিক রাইনফেল্ট পরিস্থিতি সামাল দিতে ২২টি মুসলিম দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করেছিলেন।
এর পরপরই ইরাকের আল-কায়েদা লার্স ভিকসকে হত্যার জন্য এক লাখ ডলার পুরস্কার ঘোষণা করে।
২০১৫ সালে ভিকস কোপেনহেগেনে বাক স্বাধীনতার উপর একটি বিতর্কে যোগ দেন, যে অনুষ্ঠানটি বন্দুকধারীদের হামলার লক্ষ্যে পরিণত হয়।
ভিকসের বক্তব্য যে তিনি ছিলেন ওই হামলার লক্ষ্য - যে হামলায় একজন চলচ্চিত্র পরিচালক নিহত হন।
- ভারতে ইসলামের নবীকে নিয়ে পোস্টের জেরে সহিংসতা, ৩ জনের মৃত্যু
- ফরাসী পণ্য বর্জন: আরব দেশগুলোকে বয়কট ঠেকানোর আহ্বান ফ্রান্সের
- শার্লি এব্দো বিতর্কিত কার্টুন আবার ছেপেছে













Click it and Unblock the Notifications